Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (11-17 June): এই রাশির জাতকরা পাবেন সাফল্য, ক্ষতি কাদের? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৪ জুন থেকে ১০ জুন কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের এই সপ্তাহটি ভাল যাবে। ঝগড়া ও ঝামেলা থেকে দূরে থাকুন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা থেকে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে, আপনি খুব হতাশ হতে পারেন। এই সময়ে বাড়ির পরিবেশের উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শনিবার
বৃষ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। কাজের চাপ বেশি থাকবে। যারা চাকরি খুঁজছেন, তারা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। এই সময়ে কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: বুধবার
মিথুন রাশি
ব্যবসায়ীরা সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করলে সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভাল যাবে। এই সময়ে কাজের চাপ কম থাকবে। বস আপনার প্রতি খুব খুশি হবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: সোমবার
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। কর্মক্ষেত্রে আপনার অবস্থান আরও মজবুত হবে। সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। অংশীদারি ব্যবসায় ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: রবিবার
সিংহ রাশি
চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, তারা তাদের কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। তবে বিনিয়োগের আগে ভাল ভাবে ভাবনা-চিন্তা করুন। এই সময়টা শিক্ষার্থীদের ভাল কাটবে না। পড়াশোনায় মন বসবে না। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। আপনার জীবনসঙ্গী অসুস্থ হতে পারেন।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শুক্রবার
কন্যা রাশি
ব্যবসায়ীদের সময়টি ভাল কাটবে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতবি কাজের চাপ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। খুব ভেবেচিন্তে ব্যয় করুন। সপ্তাহের শেষে আপনাকে যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শনিবার
তুলা রাশি
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনাকে নতুন প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। আপনাকে এর জন্য বিদেশ যাত্রাও করতে হবে। ব্যবসায় লাভ হতে পারে। এই সময়ে আপনার ব্যবসায় উন্নতি হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার
বৃশ্চিক রাশি
লভ লাইফে নতুন মোড় আসতে পারে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। আপনাদের সম্পর্ক পরিবারের কাছ থেকেও অনুমোদন পেতে পারে। এই রাশির বিবাহিতদের সপ্তাহটি খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। চাকুরিজীবীরা সমস্ত কাজ সময়মতো শেষ করুন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে নতুন কোনও প্রস্তাব গ্রহণ করুন। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: মঙ্গলবার
ধনু রাশি
কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। এই সময়ে বস আপনাকে নতুন দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের এই সময়টা ভাল কাটবে না। এই সময়ে লাভের একটি ভাল সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে, আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: রবিবার
মকর রাশি
কাজের চাপ বাড়বে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময় ভাল যাবে। মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। ধর্মীয় স্থানে যেতে পারেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। সপ্তাহের শেষে কোনও ভাল খবর পেতে পারেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪৫
শুভ দিন: শুক্রবার
কুম্ভ রাশি
বিদেশী কোম্পানীতে কর্মরত জাতকদের এই সপ্তাহটি খুব ভাল যাবে। চাকুরিজীবীরা এই সময়ে স্বস্তি পাবেন। কাজের চাপ কম থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। যদি বাড়িতে বিবাহযোগ্য সদস্য থাকে, তবে তার জন্য বিবাহের প্রস্তাব আসবে। এই সময়ে আপনার পেটে ইনফেকশন হতে পারে। খাদ্যাভ্যাস ঠিক রাখুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: মঙ্গলবার
মীন রাশি
এই সময় ঘরের পরিবেশ ভাল থাকবে না। টাকা নিয়ে ঘরে বিতর্কের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আপনার বিরোধীরা সক্রিয় থাকবে এবং আপনার কাজে বাধা দিতে পারে। চাকুরিজীবীরা অফিসে বেশি কথাবার্তা বলবেন না। নিজের কাজে মন দিন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: সোমবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications