Weekly Horoscope (10-16 September): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১০ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope For 10 September To 16 September 2023

মেষ রাশি

পরিবারের সঙ্গে এই সপ্তাহটি খুব ভাল যাবে। এই সময়ে আপনার বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। আপনার আয়ের কথা মাথায় রেখে খরচ করুন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের জন্য আপনাকে যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভজনক হতে চলেছে। ব্যবসায়ীদের আইনি বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। আইনজীবীর পরামর্শ নেওয়ার এটাই উপযুক্ত সময়। এই সময়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: রবিবার

বৃষ রাশি

এই সপ্তাহে কাজের চাপ বেশি থাকবে, তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। যাঁরা চাকরি খুঁজছেন, এই সময়ে তাঁরা ভাল সুযোগ। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময়ে আপনি বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। তবে নিজের খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: বুধবার

মিথুন রাশি

এই সপ্তাহটি তেমন ভাল যাবে না। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। এই সময়ে আপনি মানসিকভাবে ভাল বোধ করবেন না। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। অর্থ উপার্জনের একটি ভাল সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁদের সাপোর্ট পাবেন, বিশেষ করে আপনার বাবা-মা আপনার সমস্ত সিদ্ধান্তে আপনাকে সাপোর্ট করবেন। সপ্তাহের শেষে কোনও ভাল খবর পেতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: শুক্রবার

কর্কট রাশি

সপ্তাহের শুরুটা ভাল যাবে না। পারিবারিক কোনও বিষয়ে খুব চিন্তিত থাকবেন। এই সময়ে আর্থিক সংকটে পড়তে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। চাকুরিজীবীরা এই সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাপোর্ট পাবেন। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কোনও অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বৃহস্পতিবার

সিংহ রাশি

এই সময়ে আপনার সব সমস্যার সমাধান হতে পারে। আপনি আপনার খুব কাছের কারুর সাহায্যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের থেকে ভাল হবে। এই সময়ে অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। ব্যবসায়ীদের কোনও মুলতবি কাজ এই সময় সম্পন্ন হবে। সপ্তাহের শেষে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার

কন্যা রাশি

ব্যবসায়ীদের অর্থ সংক্রান্ত কাজগুলি খুব ভেবেচিন্তে করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাঁরা প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীরা খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ হঠাৎ বেড়ে যাবে। তবে আপনার কঠোর পরিশ্রম আপনার সামনে অগ্রগতির পথ খুলে দিতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: সোমবার

তুলা রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পিতার গাইডেন্স পাবেন। আপনি যদি পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে পিতার সহায়তায় আপনার বড় কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময় টাকা ধার দেওয়া বা নেওয়া এড়িয়ে চলুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: মঙ্গলবার

বৃশ্চিক রাশি

এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুব ভাল যাবে। যাঁরা ভিসা সংক্রান্ত সমস্যায় রয়েছেন, তাঁদের সমস্যা দূর হবে। আর্থিক দিক দিয়ে দিনটি খুব ভাল যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভাল যাবে না। ব্যবসায়ীদের নতুন স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার

ধনু রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে পরিবারের কারুর কাছ থেকে সুখবর পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। খরচ কম হবে। সপ্তাহের শেষে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের এই সময়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন কোনও ব্যবসার প্রস্তাব পেলে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। চাকুরিজীবীরা উচ্চপদস্থ আধিকারিকদের কথা উপেক্ষা করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শনিবার

মকর রাশি

এই সপ্তাহে মকর রাশির জাতকরা নতুন সুযোগ পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত কোনও বড় সমস্যার সমাধান হবে। চাকরি পরিবর্তন করার এটাই সঠিক সময়। ব্যবসায়ীরা পার্টনারশিপে ব্যবসা করার সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। তবে আপনাকে খুব ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষে বকেয়া টাকাও ফেরত পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: রবিবার

কুম্ভ রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে না। দৈনন্দিন খরচ মেটাতেও আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত দৌড়াদৌড়ি এবং মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সপ্তাহের শেষে যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার

মীন রাশি

স্বাস্থ্য সমস্যা দূর হবে। এই সময়ে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং ভাল ফলাফলও পাবেন। আর্থিক দিক দিয়ে সপ্তাহটি ভাল যাবে। আপনার আয় বাড়তে পারে। সপ্তাহের শেষে ঋণ শোধ করতেও সফল হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: শুক্রবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 10, 2023, 15:26 [IST]
X
Desktop Bottom Promotion