Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (10- 16 December): এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
সপ্তাহের শুরুটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তবে এর পরের সময়টা ভালো যাবে। আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। সপ্তাহের শেষে আপনি ক্যারিয়ার সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: বুধবার
বৃষ রাশি
এই সপ্তাহে আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। অফিসে কাজের চাপ কম থাকবে। এ সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি প্রত্যাশার চেয়ে দ্বিগুণ লাভ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য দেখা যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বৃহস্পতিবার
মিথুন রাশি
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। তবে আপনার উপর দায়িত্ব বাড়বে। আপনাকে আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে ভালো লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। সপ্তাহের শেষে যাত্রার যোগ রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: সবুজ
কর্কট রাশি
সপ্তাহের শুরুটা খুব ভালো যাবে। কোনও শুভ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। অনেক দিন পর প্রিয়জনদের সঙ্গে দারুণ সময় কাটবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায় তেমন লাভ হবে না। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: শনিবার
সিংহ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি তেমন ভালো যাবে না। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। ব্যবসায় বিরাজমান মন্দা আপনার দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। এই সপ্তাহে আপনাকে আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। এই সময়ের মধ্যে আপনি তাঁর সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। পরিবারিক দায়িত্ব এবং কর্মক্ষেত্রে কাজের চাপের কারণে আপনার স্ট্রেস হতে পারে। খুব ক্লান্ত বোধ করতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: রবিবার
কন্যা রাশি
অফিস পলিটিক্সের থেকে খুব সতর্ক থাকুন, অন্যথায় আপনি এই সময়ে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কাজে বাধা আসতে পারে। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। এই সময়ে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের উপর অত্যধিক কাজের চাপ দেওয়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার বড় ভাই বা বোনের গাইডেন্স পাবেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: মঙ্গলবার
তুলা রাশি
গত সপ্তাহে আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তবে এই সময়ে তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থের অভাবে এতদিন আটকে থাকা কাজগুলো এই সময় শেষ হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: মেরুন
বৃশ্চিক রাশি
লভ লাইফে সমস্যা দেখা দেবে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসার পরিকল্পনা গোপন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরোধীরা আপনার কাজে বাধা দিতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
এই রাশির অবিবাহিত জাতকরা শীঘ্রই গাঁটছড়া বাঁধতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁরাও তাঁদের পরিশ্রমের ফল পাবেন। ব্যবসায়ীরা আয়ের নতুন উৎস পাবেন। এই সময়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: বুধবার
মকর রাশি
সপ্তাহের শুরুটা খুব ভালো যাবে। এই সময়ে আপনি সুখবর পেতে পারেন। চাকুরিজীবীরা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনার স্বপ্নও পূরণ হতে পারে। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সপ্তাহের শেষে একটি ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: সোমবার
কুম্ভ রাশি
এই সপ্তাহে আপনাকে কাজের জন্য দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ বড় খরচ হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করতে হবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: মঙ্গলবার
মীন রাশি
এই সময়ে আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনাকে ডাক্তার এবং হাসপাতালে বেশ কয়েকবার যেতে হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন, অন্যথায় আপনিও অসুস্থ হতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: শনিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
