Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (01-07 October): কেমন কাটবে এই সপ্তাহটি? কারা সাফল্য পাবেন? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, পয়লা অক্টোবর থেকে ৭ অক্টোবর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন। কাজের পাশাপাশি আপনার প্রিয়জনকেও পর্যাপ্ত সময় দিন। যদি দীর্ঘদিন ধরে কোনও বিতর্কে আটকে থাকেন, তবে এই সপ্তাহে আপনি তা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ দূরত্বে যাত্রা করবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শুক্রবার
বৃষ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি যাবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। তবে আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকুন। অফিসে সহকর্মীদের বেশি বিশ্বাস করবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন করবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১
শুভ দিন: রবিবার
মিথুন রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কোনও সহকর্মীর সঙ্গে যদি আপনার বিবাদ হয়ে থাকে, তবে এই সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সপ্তাহে ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টি ভাল কাটবে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪২
শুভ দিন: বুধবার
কর্কট রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল যাবে। অফিসে কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব হাতে আসতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। যারা অনলাইন ব্যবসা করছেন, তাঁদের এই সপ্তাহে ভাল লাভ হবে। আপনার প্রত্যাশার চেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পিতা-মাতার সঙ্গে এই সময়টি খুব ভাল যাবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: মঙ্গলবার
সিংহ রাশি
বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। তবে আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে যাত্রার যোগ রয়েছে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শনিবার
কন্যা রাশি
এই সময়ে কিছু লোক আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এই ধরনের লোকেদের থেকে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোনিবেশ করুন। আপনার কোনও কাজ ফেলে রাখবেন না চলুন, অন্যথায় আপনার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়বে। এই সপ্তাহে ব্যয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। সপ্তাহের শেষে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: সোমবার
তুলা রাশি
স্বাস্থ্য ভাল থাকবে। আপনি আপনার মুলতুবি কাজগুলি শেষ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভাল যাবে। পছন্দের জায়গায় বদলি হতে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা কোনও চুক্তি এই সময় সম্পন্ন হতে পারে। কোনও নতুন কাজ শুরু করার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: রবিবার
বৃশ্চিক রাশি
বাড়ির পরিবেশ ভাল থাকবে না। এই সময়ে পরিবারের কারুর কথায় আপনি আঘাত পেতে পারেন। বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল যাবে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। প্রপার্টি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের এই সপ্তাহে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের উপযুক্ত ফলাফল পাবেন। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে। যে কারণে আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: বৃহস্পতিবার
ধনু রাশি
শিক্ষার্থীদের এই সময়টা খুব ভাল কাটবে। শিক্ষাক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভাল হবে। পড়াশোনা সংক্রান্ত কোনও প্রচেষ্টা করে থাকলে, তাতে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। এতে আপনার সন্তানদের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। স্বাস্থ্য দুর্বল থাকবে। মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৭
শুভ দিন: মঙ্গলবার
মকর রাশি
কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। এই সপ্তাহে চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ঋণ মুক্ত হতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শুক্রবার
কুম্ভ রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে না। এই সময়ের মধ্যে আপনি অর্থের গুরুত্ব খুব ভালভাবে বুঝতে পারবেন। প্রতিকূল পরিস্থিতিতে জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আপনার প্রিয়জন আপনাকে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সহায়তা করবে। অফিসে বস আপনার উপর নজর রাখবেন। খুচরা ব্যবসায়ীদের এই সপ্তাহে ভাল লাভ হবে। লভ লাইফ ভাল যাবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বৃহস্পতিবার
মীন রাশি
সপ্তাহের শুরুটা খুব ভাল যাবে। এই সময়টি প্রিয়জনের সঙ্গে খুব আনন্দে কাটবে। অফিসে যদি কাজ নিয়ে কোনও সমস্যা থাকে, তাহলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার এটাই উপযুক্ত সময়। এই সপ্তাহটি ব্যবসায়ীদের তেমন ভাল যাবে না। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। এই সময় স্বাস্থ্য ভাল থাকবে। তবে আপনাকে দীর্ঘক্ষণ খালিপেটে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
