Weekly Horoscope : এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখে নিন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন সাপ্তাহিক রাশিফল।

Weekly Horoscope For 09 October To 15 October 2022

মেষ রাশি

মেষ রাশি

এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। প্রত্যাশা অনুযায়ী লাভ হতে পারে। চাকুরিজীবীদের সমস্ত কাজ খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আপনার পক্ষ থেকে সামান্য ভুলও হয়, তাহলে বিপদে পড়তে পারেন। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। এই সময়ে আপনার পেটের সমস্যা হতে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৭

শুভ দিন: সোমবার

বৃষ রাশি

বৃষ রাশি

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সপ্তাহের শেষে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। এই সপ্তাহে চাকুরিজীবীরা খুব ব্যস্ত থাকবেন। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ দিন: শনিবার

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। দীর্ঘদিন ধরে কাজ সংক্রান্ত কোনও সমস্যা চলতে থাকলে, এই সময়ের মধ্যে তা ঠিক হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা এই সপ্তাহে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। আপনার কাজে বাধা আসবে। পার্টনারের সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যয় বাড়বে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১১

শুভ দিন: বৃহস্পতিবার

কর্কট রাশি

কর্কট রাশি

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের এই সময়টি খুব একটা ভাল কাটবে না। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৮

শুভ দিন: মঙ্গলবার

সিংহ রাশি

সিংহ রাশি

কর্মক্ষেত্রে সপ্তাহটি বেশ ভালই কাটবে। সরকারি চাকুরিজীবীরা এই সময়ে সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১০

শুভ দিন: বুধবার

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা এই সময়ের মধ্যে পদোন্নতির চিঠি পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময়ে আপনার আয় বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২০

শুভ দিন: মঙ্গলবার

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল কাটবে। এই সময় কাজের চাপ কম থাকবে। চাকুরিজীবীরা বসের সহযোগিতা পেতে পারেন। বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। এই সপ্তাহটি ছোটো ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ দিন: শুক্রবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বিবাহিতদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই সপ্তাহে ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: বুধবার

ধনু রাশি

ধনু রাশি

সরকারি চাকুরিজীবীদের সমস্যা আরও বাড়তে পারে। এই সময়ে আপনার কাজে মন বসবে না। ছোটোখাটো ভুলও করতে পারেন। তাই, বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায় মন্দা আপনার দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। এই সময়ে বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। চোখের কোনও সমস্যা হতে পারে। আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার বেশি ব্যবহার করেন, তবে আপনার চোখের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: রবিবার

মকর রাশি

মকর রাশি

যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই সময়ে ভাল ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের এই সপ্তাহে ভাল লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি খুব ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে এই সময়টা খুব আনন্দে কাটবে। আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৮

শুভ দিন: সোমবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। নতুন গাড়ি বা প্রপার্টি কিনতে পারেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বেকার জাতক-জাতিকারা ভাল চাকরি পাবেন। এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে আপনি গুরুত্বপূর্ণ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি

মীন রাশি

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। আপনি মানসিকভাবে ভাল বোধ করবেন না। ব্যবসায়ীরা আর্থিক সমস্যায় পড়তে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১২

শুভ দিন: শনিবার

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, October 9, 2022, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion