Weekly Horoscope (09-15 July): কেমন কাটবে গোটা সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৯ জুলাই থেকে ১৫ জুলাই কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে। এই সময়ে আপনার অগ্রগতি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময় বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: বুধবার

বৃষ রাশি
ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক দিক দিয়ে এই সময়টি মোটামুটি যাবে। অর্থ সঞ্চয়ের করুন, অন্যথায় ভবিষ্যতে আর্থিক সংকটে পড়বেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: শুক্রবার

মিথুন রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সপ্তাহটি তেমন ভালো যাবে না। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। চাকুরিজীবীদের উপর হঠাৎ কাজের চাপ বাড়তে পারে। শান্ত মনে কাজ করুন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। খরচ কম হবে। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: শনিবার

কর্কট রাশি
স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সিঙ্গেল জাতকরা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: সোমবার

সিংহ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আর্থিক বিষয়ে বেশি তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে আপনি যদি বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাহলে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। লভ লাইফ ভালো কাটবে। আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। এমনকি আপনারা বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তাহের শেষে হঠাৎ আপনাকে যাত্রা করতে হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৪
শুভ দিন: রবিবার

কন্যা রাশি
অর্থ নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। বেশি দুশ্চিন্তা করবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। সঠিক সময় এলে আপনার সব সমস্যার অবসান হবে। চাকুরিজীবীরা যদি কোনও ধরনের পরিবর্তন করতে চান, তাহলে এই সময়টি উপযুক্ত। ভালো সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও ভালো হবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: মঙ্গলবার

তুলা রাশি
আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। এই সময়ে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো যাবে না। পড়াশোনায় মন বসবে না। প্রতিদিন মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। নেতিবাচক চিন্তা-ভাবনা করবেন না। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বৃহস্পতিবার

বৃশ্চিক রাশি
কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের গাইডেন্স পাবেন। এই সপ্তাহে আপনি বিশেষ কারুর সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। অর্থ লাভ হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: শুক্রবার

ধনু রাশি
স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো যাবে। আপনার আয় বাড়তে পারে। আপনি ঋণ মুক্ত হবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: রবিবার

মকর রাশি
এই সপ্তাহে আর্থিক সমস্যায় পড়তে পারেন। বড় খরচ করতে হবে। যে কারণে আপনার দুশ্চিন্তা বাড়বে। বাবার সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। অফিসের কাজে অবহেলা করবেন না। আপনাকে আপনার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: সোমবার

কুম্ভ রাশি
সপ্তাহের শুরুটা খুব ভালো হবে। আপনার আটকে থাকা কাজগুলো শেষ হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। সরকারি চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। উচ্চ পদ পেতে পারেন। সপ্তাহের শেষে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি
বাড়ির পরিবেশের উন্নতি হবে। আর্থিক দিক দিয়ে এই সময়টি মোটামুটি যাবে। আয় বাড়ানোর চেষ্টায় সফল হবেন না। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। মুলতবি কাজের চাপ বাড়তে পারে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: মঙ্গলবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, July 9, 2023, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion