Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (08-14 October): এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী আছে? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
সপ্তাহের শুরুটা ভালো যাবে। কিন্তু তার পরের সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। যে কারণে আপনি খুব চিন্তিত থাকবেন। এই সময়ে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। ক্যারিয়ার সংক্রান্ত কোনও পরিবর্তন এই সময় না করাই ভালো। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: সোমবার
বৃষ রাশি
কর্মক্ষেত্রে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহে ছোটো ব্যবসায়ীদের লাভ হবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। বাইরে কোথাও বেড়াতেও যেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। নিজেকে সুস্থ রাখতে রোজ এক্সারসাইজ ও মেডিটেশন করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: শুক্রবার
মিথুন রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন স্থগিত থাকে, তবে তা শেষ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের জন্য আপনাকে যাত্রা করতে হতে পারে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা এই সপ্তাহে ভালো খবর পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভালো যাবে। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩৫
শুভ দিন: মঙ্গলবার
কর্কট রাশি
ব্যবসায়ীদের এই সময়টি মোটামুটি যাবে। চাকুরিজীবীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে ওভারটাইমও করতে হতে পারে। লভ লাইফ ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন। এই সপ্তাহে ব্যয় বাড়বে। সন্তানদের পড়ালেখায় ব্যয় হতে পারে। গৃহস্থালির খরচের তালিকাও বাড়বে। আপনাকে বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় পেটের রোগে ভুগবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: রবিবার
সিংহ রাশি
দাম্পত্য জীবনে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময়ের মধ্যে আপনি আপনার বকেয়া টাকা ফেরত পেতে পারেন। অর্থ উপার্জনের সুযোগও পাবেন। কর্মক্ষেত্রে যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: মঙ্গলবার
কন্যা রাশি
এই সপ্তাহটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা ভালো কাটবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। পারিবারিক সমস্যা সমাধানে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: সোমবার
তুলা রাশি
এই সপ্তাহটি খুবই ভালো যাবে। এই সময় আপনার সম্মান বাড়বে। অফিসে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। এই সময়ে আপনার উন্নতি হবে। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। এই সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শনিবার
বৃশ্চিক রাশি
মিডিয়া, ফ্যাশন, রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনি বড় সাফল্য পেতে পারেন। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা এই সময়ের মধ্যে সুখবর পেতে পারেন। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দেবে। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। বিনিয়োগের জন্য ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: শুক্রবার
ধনু রাশি
এই সপ্তাহে আপনাকে আপনার কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অসাবধান হলে বড় ক্ষতি হতে পারে। লভ লাইফ ভালো কাটবে। বিবাহিত জাতকদেরও এই সপ্তাহটি খুব ভালো যাবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে বড় কোনও খরচ করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ দিন: বৃহস্পতিবার
মকর রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সপ্তাহে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত কাজ ভেবেচিন্তে করলে ভালো হবে। ব্যবসায়ীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। এই সপ্তাহে স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: বুধবার
কুম্ভ রাশি
ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়ের মধ্যে আপনি অর্থ সংক্রান্ত মুলতবি কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি আপনার প্রিয়জনকে নিয়ে খুব চিন্তিত থাকবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: রবিবার
মীন রাশি
লভ লাইফে সমস্যা দেখা দেবে। বিবাহিত জাতকরা জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে এই সময়টা ভালো যাবে। বেশি খরচ না করলে কোনও সমস্যা হবে না। এই সময় আপনাকে টাকা ধার না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। ব্যবসায় ভালো লাভ হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: শনিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
