Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (07 - 13 May): এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী আছে? এক ঝলকে দেখে নিন সাপ্তাহিক রাশিফল
কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

মেষ রাশি
সপ্তাহের শুরুতে বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে পারিবারিক ঝামেলা হতে পারে। বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসে কঠোর পরিশ্রম করবেন। ব্যবসায়ীদের কাজের জন্য দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার
বৃষ রাশি
কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। এ সময় কাজের চাপ বেশি থাকবে। নিজের জন্যও হয়তো সময় পাবেন না। পার্টনারশিপ ব্যবসায়ীরা নিজেদের আচরণ ঠিক রাখুন। অহেতুক রাগ পার্টনারের সঙ্গে আপনার সমন্বয় নষ্ট করতে পারে। এতে ব্যবসার উপরও খারাপ প্রভাব পড়বে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বুধবার
মিথুন রাশি
লভ লাইফে ঝামেলা হতে পারে। চাকুরিজীবীরা অফিসে ভালো সুযোগ পেতে পারেন। এই সময়ে আপনি আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শুক্রবার
কর্কট রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। আটকে থাকা কাজগুলো এই সময়ের মধ্যে সম্পন্ন হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ একটু বেশি হবে। আপনাকে খুব পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে আপনার খরচ নিয়ন্ত্রণ করুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২
শুভ দিন: সোমবার
সিংহ রাশি
ক্যারিয়ার সংক্রান্ত সমস্যা দূর হবে। এই সময়ে আপনি আপনার কাজে সঠিকভাবে ফোকাস করতে পারবেন। ব্যবসায় উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আয় বাড়তে পারে। এই সময়ে কোনও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হতে পারেন। স্বাস্থ্য সমস্যাকে একেবারেই অবহেলা করবেন না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: শনিবার
কন্যা রাশি
এই সপ্তাহে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। চাকুরিজীবীরা সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ট্যাক্স সংক্রান্ত বিষয়ে অবহেলা না করাই ভালো। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ দিন: মঙ্গলবার
তুলা রাশি
এই সময়ে আপনি আপনার দাম্পত্য জীবনে মনোযোগ দেবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো যাবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসের সব কাজ খুব সাবধানে করুন। এই সময়ে কাজে কোনওরকম ভুল করলে, আপনাকে এর পরিণতি ভোগ করতে হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বুধবার
বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের এই সপ্তাহটি ভালো যাবে। ব্যবসা সম্প্রসারণে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের এই সময়টা খুব একটা ভালো কাটবে না। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৭
শুভ দিন: রবিবার
ধনু রাশি
ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য ভালো সুযোগ পেতে পারেন। তবে এক্ষেত্রে কোনও প্রকার তাড়াহুড়ো না করাই ভালো। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। এই সময়ে বেসরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সুস্থ থাকার জন্য, প্রতিদিন ব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৩
শুভ দিন: মঙ্গলবার
মকর রাশি
চাকরি নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আপনার কাজ যদি অস্থায়ী হয়, তবে এই সময়ে অজানা ভয় আপনার মনে থাকবে। ব্যবসায়ীরা এই সপ্তাহে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হবেন। আইনি বিষয়ে অবহেলা করবেন না, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। এই সময়ে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন না। এতে আপনার প্রিয়জন রেগে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: রবিবার
কুম্ভ রাশি
সপ্তাহের শুরুতে আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন। পারিবারিক দায়িত্ব বাড়বে। যে কারণে আপনি নিজের জন্য সময় পাবেন না। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে এবং আপনি নিজের জন্য সময় পাবেন। দাম্পত্য জীবনে নতুন মোড় আসতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পাবেন। খরচ বাড়বে। বাড়ির কারুর অসুস্থতার কারণে, ডাক্তার এবং ওষুধে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। নিজের কাজে মনোযোগ দিন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার
মীন রাশি
যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করেন, তাদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। আটকে থাকা চুক্তি সম্পন্ন হতে পারে। হোটেল বা রেস্তোরাঁয় কর্মরতদেরও ভাল লাভ হবে। চাকুরিজীবীরা এই সপ্তাহে ভাল খবর পেতে পারেন। এই রাশির বেকার জাতকরাও সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। নিজের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৬
শুভ দিন: শনিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications