Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (06-12 August): কোন রাশির কেমন যাবে এই সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল
Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।
আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৬ অগস্ট থেকে ১২ অগস্ট কোন রাশির কেমন কাটতে চলেছে।

মেষ রাশি
এই সপ্তাহটি ব্যবসায়ীদের তেমন ভাল যাবে না। চাকুরিজীবীদের অগ্রগতিতে বাধা আসার সম্ভাবনা রয়েছে। এই সময়ে অর্থ উপার্জনের ভাল সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২১
শুভ দিন: রবিবার
বৃষ রাশি
নিজের ওপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না। নিজেকে সময় দিন। অন্যথায় শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। এই সপ্তাহে ব্যয় বাড়বে। সন্তানের পড়ালেখার জন্য অনেক টাকা খরচ হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন। এই সময়ে আপনি কোনও সুখবর পেতে পারেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: সোমবার
মিথুন রাশি
এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। চাকুরিজীবীদের অফিসের কাজে তাড়াহুড়া না করার পরামর্শ দেওয়া হচ্ছে। একটু অসাবধান হলে বিরাট ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের ব্যয় বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। ছোটোখাটো বিষয় উপেক্ষা করতে শিখুন, তা না হলে আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়বে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ দিন: শনিবার
কর্কট রাশি
সপ্তাহের শুরুটা খুব ভাল যাবে। কোনও ভাল খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে সময়টা খুব ভাল কাটবে। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য আসবে। এই সময়ে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। খরচ কম হবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন। লভ লাইফ ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বুধবার
সিংহ রাশি
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। সময়ের সদ্ব্যবহার করুন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। এই সময়ে বাড়িতে বিতর্কের সম্ভাবনা রয়েছে। বড় ভাই বা বোনের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার আচরণ ঠিক রাখুন। রাগের বশে কোনও কাজ করবেন না। আর্থিক দিক দিয়ে সপ্তাহটি মোটামুটি যাবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: বৃহস্পতিবার
কন্যা রাশি
অর্থ ও স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি তেমন ভাল যাবে না। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন এবং তাঁদের পরামর্শ মেনে চলুন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: শনিবার
তুলা রাশি
চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার উপর দায়িত্বের বোঝা বাড়বে। ব্যবসায়ীরা পুরানো কোনও ঋণ পরিশোধে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বৃহস্পতিবার
বৃশ্চিক রাশি
অর্থ সংক্রান্ত কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীদের এই সময়টি খুব ভাল যাবে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি তেমন ভাল যাবে না। হঠাৎ কাজের চাপ বাড়তে পারে। দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীকে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: মঙ্গলবার
ধনু রাশি
লভ লাইফে সমস্যা দেখা দেবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। প্রপার্টি সংক্রান্ত লাভ হতে পারে। এই সময়ে আদালতের কোনও মামলার সমাধান হতে পারে। যাঁরা বেসরকারি চাকরি করছেন, তাঁদের এই সপ্তাহটি ভাল যাবে। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা একজন অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। ব্যবসায়ীদের এই সপ্তাহটি ভাল যাবে। এই সময়ে আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৮
শুভ দিন: সোমবার
মকর রাশি
এই সপ্তাহটি ছোটো ব্যবসায়ীদের জন্য খুব লাভজনক হতে চলেছে। ভাল লাভ হবে। আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। চাকুরিজীবীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২
শুভ দিন: রবিবার
কুম্ভ রাশি
এই সপ্তাহে অর্থ লাভ হতে পারে। আপনার অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। চাকুরিজীবীদের কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: শুক্রবার
মীন রাশি
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল যাবে। এই সময়ে সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। সপ্তাহের মধ্যভাগে কাজের চাপ কম থাকবে। বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। সকলের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আয় ভাল হবে এবং আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: সোমবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
