Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (05 - 11 March): কেমন কাটবে এই সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভালো কাটবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
ভাল রঙ: হালকা সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: রবিবার

বৃষ রাশি
সপ্তাহের শুরুতে আপনি খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ আরও বেশি হবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনি এই সপ্তাহে অল্প দূরত্বে ভ্রমণ করতে পারেন। আর্থিক ক্ষেত্রে আপনার খুব সতর্ক থাকা দরকার। ব্যয় কমান। সরকারী চাকুরিজীবীরা সমস্ত কাজ খুব সাবধানে করুন। অবহেলা করলে বড় ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের শর্টকাট পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
ভাল রঙ: ক্রিম
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: মঙ্গলবার

মিথুন রাশি
শিক্ষার্থীদের এই সময়টি ভালো কাটবে। শিক্ষায় আসা বাধা দূর হবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ভেবেচিন্তে ব্যয় না করলে সপ্তাহের শেষে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি মনোযোগ দিন। ব্যবসায়ীরা সপ্তাহের মাঝামাঝি সময়ে দারুণ সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হবে।
শুভ রঙ: নীল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বুধবার

কর্কট রাশি
চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। এই সময়ে বস আপনার উপর অসন্তুষ্ট হবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। তবে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রঙ: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শনিবার

সিংহ রাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো মন বসবে। এই সময়টি আর্থিক দিক দিয়ে খুব ভালো কাটবে। আপনি কম পরিশ্রমে ভাল অর্থ উপার্জন করতে পারেন। এই সময়ের মধ্যে আপনি ঋণ পরিশোধ করতে সফল হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। কর্মক্ষেত্রে এই সময় আপনি খুব ব্যস্ত থাকবেন এবং নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রঙ: বেগুনি
শুভ সংখ্যা: ৪২
শুভ দিন: রবিবার

কন্যা রাশি
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো কাটবে। চাকুরিজীবীরা সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। সপ্তাহের শেষে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রঙ: জাফরান
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বৃহস্পতিবার

তুলা রাশি
এই সপ্তাহে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আপনি সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের উপর দায়িত্ব বাড়তে পারে। তবে আপনি উচ্চ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রঙ: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: মঙ্গলবার

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীদের পারফরম্যান্সে উন্নতি হবে। আপনি যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করছেন, তবে সপ্তাহের শেষে ভালো খবর পেতে পারেন। যাঁদের লিভারের সমস্যা আছে, তাঁরা এই সময় খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রঙ: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শনিবার

ধনু রাশি
এই সময়ে আপনি আপনার সমস্ত দায়িত্ব ভালো ভাবে পালন করবেন। ধর্মীয় যাত্রা করার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রঙ: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: রবিবার

মকর রাশি
এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে। ব্যবসায়ীরা অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাবেন। এই সময়ের মধ্যে ব্যবসায় ইতিবাচক পরিবর্তনও হবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। সপ্তাহের শেষে ভালো খবর পেতে পারেন।
শুভ রঙ: নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: সোমবার

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়তে পারে। আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভালো হবে। এই সময় আপনি পেটের রোগে ভুগবেন।
শুভ রঙ: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: শুক্রবার

মীন রাশি
চাকুরিজীবীরা এই সপ্তাহে ভালো ফলাফল পাবেন। ব্যবসায় বৃদ্ধি হবে। এই সময়ে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, ভালো ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। এই সময়ের মধ্যে বাড়ির মেরামতের জন্য অর্থ ব্যয় হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো কাটবে। একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রঙ: গোলাপী
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বুধবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications