Weekly Horoscope : এই সপ্তাহে আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখে নিন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন সাপ্তাহিক রাশিফল।

Weekly Horoscope For 05 June To 11 June 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদেরকে কাজে মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শুরুটা ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। আর্থিক লাভ হতে পারে। এই সপ্তাহটি অর্থের দিক দিয়ে ভাল কাটতে পারে। এই সময়ে আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব আনন্দে কাটবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ দিন: শনিবার

বৃষ রাশি

বৃষ রাশি

ব্যবসায়ীদের এই সপ্তাহটি ভাল কাটবে। চাকুরিজীবীদের অফিসের কাজে মনোযোগ দিতে হবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সন্তানদের লেখাপড়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে এবং ঘরোয়া দায়িত্ব পালনে তাঁর সহযোগিতা পাবেন। হাঁপানি রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২

শুভ দিন: বুধবার

মিথুন রাশি

মিথুন রাশি

ছোটো ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেন করার সময় খুব তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার অর্থ আটকে যেতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: রবিবার

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে খরচ বাড়তে পারে। ব্যবসায়ীদের এই সময়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হতে চলেছে। বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। সপ্তাহের শেষে আপনার বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১০

শুভ দিন: সোমবার

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। অর্থ পরিস্থিতির উন্নতি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। শীঘ্রই আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। এই সময়ে আপনি পিতা-মাতার সাপোর্ট পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাহায্যে কোনও গুরুতর ঘরোয়া সমস্যা সমাধানে সফল হবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৮

শুভ দিন: বুধবার

কন্যা রাশি

কন্যা রাশি

অফিসের সমস্ত নিয়ম মেনে চলুন। আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। সপ্তাহের শুরুর দিনগুলি ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এই সময়ে আইনি ঝামেলায় পড়তে পারেন, এর পাশাপাশি আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। হার্টের রোগীদের এই সময় আরও সতর্ক থাকতে হবে।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ২২

শুভ দিন: সোমবার

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আপনি মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। আপনার কর্মজীবনে নতুন মোড় আসতে পারে। ব্যবসায়ীরা এই সময়ে ভাল বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে প্রত্যাশিত ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। এই সময়কালে জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। থাইরয়েডের রোগীরা স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ দিন: রবিবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ফিনান্সে কর্মরতদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। সপ্তাহের শেষে জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনারও স্বাস্থ্য ভাল থাকবে না।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: বৃহস্পতিবার

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁরা ভাল লাভ করতে পারেন। সরকারি চাকুরিজীবীদের আয় বাড়বে। বেসরকারী চাকরিজীবীদেরও উন্নতি হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অর্থের দিক দিয়ে এই সময়টি ভাল যাবে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: শনিবার

মকর রাশি

মকর রাশি

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের এই সময়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের নির্দেশে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটতে চলেছে। এই সময়ে আপনি খুব অ্যাক্টিভ থাকবেন এবং আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। সপ্তাহের শেষের দিকে আপনাকে কোনও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। বিবাহিত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। সপ্তাহের শেষে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি গত সপ্তাহের চেয়ে ভাল কাটবে। এই রাশির গর্ভবতী মহিলাদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: মঙ্গলবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। পিতা-মাতার ভালবাসা ও সাপোর্ট পাবেন। যাঁরা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের মধ্যে তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। বিবাহিতদের এই সপ্তাহটি খুব রোমান্টিক কাটতে চলেছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। চাকুরিজীবীদের অমীমাংসিত কাজগুলো শেষ হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুস্থ থাকার জন্য, জাঙ্ক ফুড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৭

শুভ দিন: শুক্রবার

মীন রাশি

মীন রাশি

ব্যবসায়ীরা এই সময়ে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করবেন। অফিসে আপনার অবস্থানও শক্তিশালী হবে। অর্থের দিক দিয়ে এই সময়টি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার দূরত্ব বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১২

শুভ দিন: সোমবার

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, June 5, 2022, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion