Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Horoscope (05 - 11 February): এই সপ্তাহে কী ঘটবে আপনার জীবনে? দেখুন সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

এই সপ্তাহের সাতটা দিন কেমন যাবে জানার জন্য চোখ রাখুন বোল্ডস্কাই বাংলার সাপ্তাহিক রাশিফলে।

মেষ রাশিফল
খরচ বাড়তে পারে। যে সব বেকার জাতকরা চাকরি খুঁজছেন, এই সময়ের মধ্যে তারা বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। সুস্থ থাকতে হলে, খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২০
শুভ দিন: মঙ্গলবার

বৃষ রাশিফল
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের এই সময়টা খুব ভালো কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শনিবার

মিথুন রাশিফল
ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব সতর্ক থাকুন। আইনি বিষয়ে অবহেলা করবেন না। চাকুরিজীবীরা অফিস পলিটিক্সের ব্যাপারে খুব সতর্ক থাকুন। এই সময়ে আপনার বিরোধীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। লভ লাইফে ঝামেলা চলতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ দিন: রবিবার

কর্কট রাশিফল
ব্যবসায়ীদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভালো কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভালো কাটবে না। পড়ালেখায় বড় বাধা আসতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: সোমবার

সিংহ রাশিফল
এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের খুব ভালো কাটবে। ব্যবসায়ীদের কাজ সুষ্ঠুভাবে এগোবে। ভালো লাভ হবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: শুক্রবার

কন্যা রাশিফল
এই সপ্তাহটি ব্যবসায়ীদের ভালো কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ আজ সম্পন্ন হবে এবং ভালো লাভ হবে। চাকুরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে। যারা বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। মাইগ্রেনের রোগীদের সমস্যা আরও বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বুধবার

তুলা রাশিফল
সপ্তাহের শুরুটা ভালো হবে না। এই সময়ে আপনার কাজে বাধা আসবে। খরচ বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সময়ে আপনার কাছের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: রবিবার

বৃশ্চিক রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো কাটবে। সপ্তাহের শেষে আপনার বড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নিজের ব্যবসা শুরু করতে চান, তাদের প্রচেষ্টা সফল হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে এই সাতটি দিন খুব একটা ভালো যাবে না। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তবে এই সময়ের মধ্যে পরিশোধের চাপ বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। আপনি উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হবে। কোনও আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। এর জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ দিন: বুধবার

মকর রাশিফল
ব্যবসায়ীরা বিনিয়োগের সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে। কাজের চাপ বাড়বে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শনিবার

কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনার আয় বাড়তে পারে। সপ্তাহের শেষে সম্পত্তি সংক্রান্ত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনি কাঙ্খিত ফলাফল পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪২
শুভ দিন: রবিবার

মীন রাশিফল
ব্যবসায়ীরা এই সময়ে ভালো সুযোগ পাবেন। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি লাভদায়ক হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভালো কাটবে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স খুবই ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: বৃহস্পতিবার
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications