Weekly Horoscope : কোন রাশির কেমন কাটবে এই সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? তা জানতে দেখুন সাপ্তাহিক রাশিফল।

Weekly Horoscope For 04 September To 10 September 2022

মেষ রাশি

মেষ রাশি

এই সপ্তাহে আপনার কাজে বড় বাধা আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ দিন: মঙ্গলবার

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবীরা ভাল খবর পেতে পারেন। তাদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পাবেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। যদি আপনার ভাই বা বোন বিয়ের জন্য যোগ্য হয়, তাহলে আজ তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা খুব ভাল কাটবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩০

শুভ দিন: বৃহস্পতিবার

মিথুন রাশি

মিথুন রাশি

সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের পদোন্নতি হতে পারে ও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। এই সময়ে আপনি পরিবারের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: শুক্রবার

কর্কট রাশি

কর্কট রাশি

যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত এবং বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাদের বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। জীবনসঙ্গী এই সময়ে বড় সাফল্য পেতে পারেন। আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে খুব গর্বিত বোধ করবেন। এই সময় প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ৩০

শুভ দিন: শনিবার

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। যে সকল বেকার জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, এই সময়ে তারা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সময়ে আপনার বড় আর্থিক ক্ষতি হতে পারে। হাঁপানি রোগীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ দিন: বৃহস্পতিবার

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতকরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। এই সময়ে কাজের চাপ বাড়বে। খুব পরিশ্রম করতে হতে পারে। চাকুরিজীবীরা তাদের যোগ্যতা প্রমাণের ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে সপ্তাহের শুরুটা ভাল যাবে না। এই সময়ের মধ্যে বড় খরচ হতে পারে, তবে শীঘ্রই অর্থ লাভ করতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ে আপনার শারীরিক ক্লান্তি বাড়তে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২৬

শুভ দিন: রবিবার

তুলা রাশি

তুলা রাশি

ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন না। অফিসে আপনার সহকর্মীদের কাছে বেশি আশা রাখবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো নিজে সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের সপ্তাহের শুরুর দিনগুলিতে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে, তবে এর পরে ভাল লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৯

শুভ দিন: বুধবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সপ্তাহে তাদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি গত সপ্তাহের চেয়ে ভাল কাটতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। ভাই-বোনদের সঙ্গে এই সময়টা খুব ভাল কাটবে। বিবাহিত জীবন ভালই কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ২০

শুভ দিন: শুক্রবার

ধনু রাশি

ধনু রাশি

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। নতুন প্রপার্টি, গাড়ি বা অন্য কোনও মূল্যবান জিনিস কেনার জন্য এই সময়টি উপযুক্ত। যারা প্রপার্টি সংক্রান্ত কাজ করছেন, তাদের ভাল লাভ হবে। আপনার আটকে থাকা কোনও চুক্তি এই সময় সম্পন্ন হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা হতে পারে। এই সময়ে বাড়ির কারুর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৩৬

শুভ দিন: মঙ্গলবার

মকর রাশি

মকর রাশি

এই সপ্তাহটি কর্মক্ষেত্রে খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা ভাল ফলাফল পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। আপনার বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। সন্তানদের লেখাপড়া সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৭

শুভ দিন: রবিবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনাকে টাকা ধার নিতে হতে পারে। অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কাজে মনোনিবেশ না করেন, তবে আপনাকে আপনার চাকরিও হারাতে হতে পারে। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষে স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৩২

শুভ দিন: বৃহস্পতিবার

মীন রাশি

মীন রাশি

যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, এই সময়ে তাদের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা যত তাড়াতাড়ি সম্ভব মুলতুবি কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে এই সাত দিন ভালই কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে সময়মতো খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: সোমবার

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 4, 2022, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion