Weekly Horoscope (4 - 10 Dec ) : এই সপ্তাহে কী ঘটতে চলেছে আপনার জীবনে? দেখে নিন সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? কারা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? জেনে নিন এই সপ্তাহের রাশিফল থেকে।

Weekly Horoscope For 04 December To 10 December 2022

মেষ রাশি

মেষ রাশি

যারা চাকরি খুঁজছেন, তারা এই সপ্তাহে ভাল খবর পেতে পারেন। আপনি একটি বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। কোনও বিষয়ে আপনার মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাইরের খাবার এড়িয়ে চলাই ভাল।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৫

শুভ দিন: বৃহস্পতিবার

বৃষ রাশি

বৃষ রাশি

এই সপ্তাহে আপনি খুব ব্যস্ত থাকবেন। আয়ের নতুন উৎস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে সময় নষ্ট না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সুস্থ থাকতে হলে দৈনন্দিন খাদ্যাভাসের পরিবর্তনের পাশাপাশি সঠিক বিশ্রামের দিকেও নজর দিতে হবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ দিন: রবিবার

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্য খুব ভাল থাকবে। লভ লাইফ দারুণ কাটবে। বিবাহিত ব্যক্তিদের তাদের বিবাহিত জীবনে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যয় বাড়তে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়ীদের এই সময় বড় কোনও আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ দিন: বুধবার

কর্কট রাশি

কর্কট রাশি

আপনার আয় ভাল হবে, কিন্তু ব্যয় বৃদ্ধির কারণে আপনার মানসিক চাপ বাড়তে পারে। এই সপ্তাহটি সেলস এবং মার্কেটিংয়ে কাজ করা ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি বড় সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের আশানুরূপ ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৮

শুভ দিন: মঙ্গলবার

সিংহ রাশি

সিংহ রাশি

এই সপ্তাহটি পরিবারের সঙ্গে খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের অফিসে সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীদের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। বুঝেশুনে খরচ করলে ভাল। এ সময় পেটের রোগ হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ দিন: শনিবার

কন্যা রাশি

কন্যা রাশি

পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হবে। এই সময়ে আর্থিক ক্ষতিও হতে পারে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে, পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের চাপও থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। আজ আপনাকে ঋণ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কাজের চাপ এবং ক্লান্তির কারণে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ২

শুভ দিন: মেরুন

তুলা রাশি

তুলা রাশি

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়ের সদ্ব্যবহার করুন, পাশাপাশি সময়ে সময়ে আপনার শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিতে থাকুন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। অর্থ লাভ হতে পারে। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদেরকে প্রতিকূল পরিস্থিতিতেও সাহসের সঙ্গে কাজ করতে হবে, অন্যথায় তাদের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। ঘরের পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ১৬

শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। আপনার আটকে থাকা কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা ভাল সুযোগ পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পিতা-মাতার স্নেহ ও সহযোগিতা পাবেন। আপনি যদি আপনার পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে পিতার পরামর্শ আপনার জন্য অনেক উপকারী হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৮

শুভ দিন: মঙ্গলবার

ধনু রাশি

ধনু রাশি

কর্মক্ষেত্রে আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময়ে বড় কোনও সমস্যা হবে না। বাড়ির বড়দের সঙ্গে আপনার সমন্বয় ভাল হতে পারে। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য খুব শুভ হতে চলেছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ দিন: শুক্রবার

মকর রাশি

মকর রাশি

লভ লাইফ দারুন কাটবে। এই রাশির বিবাহিতদের এই সময়টা ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল কাটবে। চাকরিজীবীদের কাজের জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের অনেক পরিশ্রম করতে হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ দিন: সোমবার

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

দাম্পত্য জীবনে বিবাদ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা এড়িয়ে চলবেন না, অন্যথায় ক্ষতি আপনারই হবে। ব্যবসায়ীরা এই সময়ে বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায় ভাল পরিবর্তন আসবে। এই সময়ে আপনাকে দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৪

শুভ দিন: রবিবার

মীন রাশি

মীন রাশি

চাকুরিজীবীদের এই সপ্তাহে ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আপনার দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। যারা পার্টনারশিপে নতুন কাজ শুরু করতে চান, তারা শীঘ্রই সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির বড়দের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। এই সময়ে আপনি হাত-পায়ের ব্যথায় অস্থির হবেন।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ৯

শুভ দিন: শনিবার

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion