Weekly Horoscope (03- 09 September): কোন রাশির কেমন কাটবে এই সপ্তাহ? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি

এই সপ্তাহটি ভাল যাবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময়ে আপনি ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহটি পরিবারের সঙ্গে খুব ভাল কাটবে। আর্থিক দিক দিয়ে সময়টা ভাল যাবে। সপ্তাহের শেষে দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। আপনার এই যাত্রা খুব স্মরণীয় হতে চলেছে। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ দিন: বুধবার

বৃষ রাশি

যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পেতে পারেন। নিজের ব্যবসা শুরু করতে চাইলে, সেক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। এই সময়ে পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুখবর পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ দিন: শুক্রবার

মিথুন রাশি

এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশে যেতে চান, তাঁরা এই সময় ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। অর্থ লাভ হবে। ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা এগিয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি তাঁর সহযোগিতা পাবেন। চাকরি হোক বা ব্যবসা, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৪২
শুভ দিন: শনিবার

কর্কট রাশি

লভ লাইফে সমস্যা দেখা দেবে। আপনাদের মধ্যে আস্থার অভাব হবে। এই রাশির বিবাহিত জাতকদেরও সময়টা ভাল কাটবে না। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। এতে আপনার সন্তানদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিক দিয়ে এই সময়টি স্বাভাবিকের চেয়ে ভাল হতে চলেছে। তবে ভেবেচিন্তে ব্যয় করুন। এই সময় কাজের চাপ বেশি থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩৭
শুভ দিন: সোমবার

সিংহ রাশি

সপ্তাহের শুরুতে আপনি খুব ব্যস্ত থাকবেন। পিতা-মাতার স্নেহ ও ভালবাসা পাবেন। সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করে থাকলে, কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনি আপনার কাজ সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করবেন। এই সপ্তাহে ব্যবসায়ীদের ভাল লাভ হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ দিন: মঙ্গলবার

কন্যা রাশি

ক্যারিয়ারে উন্নতি হতে পারে। ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সম্পর্কের মধ্যে যে দূরত্ব ছিল, তা দূর হবে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভাল যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। সন্তানদের লেখাপড়ায় আসা বাধা দূর হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: রবিবার

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমস্যায় পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। খরচ বাড়তে পারে। এই সপ্তাহে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: সোমবার

বৃশ্চিক রাশি

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভাল যাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয়ের নতুন উৎস পেতে পারেন। চাকুরিজীবীদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ দিন: বুধবার

ধনু রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। এই সময়ে সম্পত্তি সম্পর্কিত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা এই সময়ে ভাল খবর পেতে পারেন। উচ্চ পদ পাবেন এবং বড় অধিকারও পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা ভাল ফলাফল পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ দিন: শুক্রবার

মকর রাশি

এই সপ্তাহটি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল কাটবে। এই সময়ে আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। অতিরিক্ত খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সপ্তাহের শেষে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন। শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভাল যাবে। সম্প্রতি কোনও পরীক্ষা দিয়ে থাকলে, তাতে সাফল্য লাভ করতে পারেন। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা হতে পারে। তবে শীঘ্রই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ দিন: বৃহস্পতিবার

কুম্ভ রাশি

সপ্তাহের শুরুর দিনগুলো ভাল হবে না। এই সময়ে আপনি মানসিকভাবে খুব অস্থির থাকবেন। আপনার কোনও কাজে মন বসবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনাকে ছোটোখাটো সিদ্ধান্তও খুব ভেবেচিন্তে নিতে হবে। অন্যের পরামর্শে নিজের কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: রবিবার

মীন রাশি

ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। এই সময়ে আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। বেকার জাতকদের পদোন্নতি হতে পারে। আপনার উপর দায়িত্ব বাড়বে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: বৃহস্পতিবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 3, 2023, 10:06 [IST]
X
Desktop Bottom Promotion