Weekly Horoscope (02-08 July): কারা সাফল্য পাবেন এই সপ্তাহে? দেখুন সাপ্তাহিক রাশিফল

Weekly Horoscope in Bengali: কেমন কাটবে গোটা সপ্তাহ? কারা সাফল্য লাভ করবেন? যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশা করছেন, তাঁরা এবার সফল হতে পারবেন কি? কাদের জন্য লাভজনক হবে এই সপ্তাহ? এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই দেখুন সাপ্তাহিক রাশিফল।

আগামী সাত দিন আপনার জীবনে কী কী ঘটতে পারে, সে সম্পর্কে সমস্ত তথ্য পাবেন সাপ্তাহিক রাশিফলে। তাহলে জেনে নিন, ২ জুলাই থেকে ৮ জুলাই কোন রাশির কেমন কাটতে চলেছে।

Weekly Horoscope

মেষ রাশি
এই সপ্তাহটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। আপনার উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। অর্থ লাভ হবে। সপ্তাহের শেষে আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও শুভ কাজে অংশ নিতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ দিন: রবিবার

বৃষ রাশি
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। বাইরে বেড়াতেও যেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সপ্তাহের শেষে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৭
শুভ দিন: বুধবার

মিথুন রাশি
এই সপ্তাহটি মিথুন রাশির জাতকদের ভালো কাটবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকে, তাহলে এই সপ্তাহে তাঁর জন্য কোনও প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ দিন: সোমবার

কর্কট রাশি
এই সময়ে কাজের চাপ একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। এই সপ্তাহে ব্যয় বাড়বে। বাড়ির মেরামত, সন্তানের পড়াশোনার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। বাবার সঙ্গে আপনার মতপার্থক্য বাড়তে পারে। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ দিন: শনিবার

সিংহ রাশি
লভ লাইফ ভালো কাটবে। এমন একজন সঙ্গী পেয়ে আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। আপনি ঋণ নিয়ে থাকলে, তা পরিশোধের চাপ আপনার উপর বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৫
শুভ দিন: শুক্রবার

কন্যা রাশি
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার মুলতুবি কাজগুলি সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করবেন। সপ্তাহের শেষে আপনি আপনার পরিশ্রমের ভালো ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৪
শুভ দিন: মঙ্গলবার

তুলা রাশি
কর্মক্ষেত্রে আপনাকে পরিকল্পনা মাফিক সমস্ত কাজ করতে হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা এই সপ্তাহে ভাল সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কে দূরত্ব আসতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১০
শুভ দিন: বৃহস্পতিবার

বৃশ্চিক রাশি
সপ্তাহের শুরুটা একটু ধীরগতির হবে, তবে তার পরের সময়টা ভালো যাবে। এই সপ্তাহে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। স্বাস্থ্য দুর্বল থাকবে। অবহেলার কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৬
শুভ দিন: শনিবার

ধনু রাশি
ব্যবসায় ভালো লাভ হবে। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৩০
শুভ দিন: বুধবার

মকর রাশি
স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। আপনার চলমান কোনও কাজ আটকে যেতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। গুরুজনদের গাইডেন্স পাবেন। সপ্তাহের শেষে বড় খরচ হতে পারে। এই সময় আপনাকে ঋণ নিতে হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২২
শুভ দিন: রবিবার

কুম্ভ রাশি
ব্যবসায়ীরা এই সময়ে নতুন কোনও ব্যবসার প্রস্তাব পেতে পারেন। আপনাকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। এই সময় আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৫
শুভ দিন: মঙ্গলবার

মীন রাশি
যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, এই সময়ে তারা সুখবর পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। আপনার আয় অনুযায়ী খরচ করুন। নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে, আপনি একজন সম্মানিত এবং খুব প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। এই সাক্ষাৎ আপনার জন্য খুবই লাভদায়ক হবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১২
শুভ দিন: সোমবার

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, July 2, 2023, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion