Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় হলুদ রঙের পোশাক পরা শুভ, কিন্তু কেন জানেন?

By Bhagysree Sarkar

Saraswati Puja 2025: বসন্ত পঞ্চমী, যা সরস্বতী পুজো নামেও পরিচিত। ধর্মীয় মতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে মা সরস্বতীর আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষা, জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত এই বিশেষ দিন।

পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে এদিনটি আবার শ্রীপঞ্চমী নামেও পরিচিত। এই পুজোর সঙ্গে হলুদ রঙের বিশেষ সম্পর্ক রয়েছে। এদিন হলুদ শাড়ি ও হলুদ পাঞ্জাবিতে সেজে ওঠে কিশোর কিশোরীরা। কিন্তু কেন এই রঙকেই বেছে নেওয়া হয়েছে, তা কি জানেন?

saraswati puja

শাস্ত্র মতে, এবছর দুদিন পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja)। এই দিনটিকে শীতের সমাপ্তি ও বসন্তের আগমনের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। শাস্ত্রবিদরা বলছেন, হলুদ শুভ, সমৃদ্ধি এবং সুখের প্রতীক (Yellow symbolizes good fortune, prosperity and happiness)। ভারতবর্ষে ঋষিরা হলুদ রঙের পোশাক ব্যবহার করে আসছেন।

আবার হলুদ সূর্যেরও রঙ, যা শক্তি ও উদ্দীপনার প্রতীক। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে ঠাণ্ডা কমতে শুরু করে। এই সময় ফুলে নতুন রঙ দেখা দেয় এবং গাছে নতুন পাতা দেখা দেয়। বসন্তে হলুদ রঙ দেখা যায় সর্বত্র।

আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মে সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য (Saraswati Puja has special significance in Hinduism) রয়েছে। বিশ্বাস করা হয়, এদিনে দেবী সরস্বতীর আবির্ভাব সমুদ্র মন্থনের ফলে হয়েছিল। তাই ভক্তরা এই দিনে জ্ঞান ও প্রজ্ঞার আশীর্বাদ পাওয়ার জন্য তাঁর কাছে প্রার্থনা করেন।

এই উপলক্ষে মানুষ কবিতা আবৃত্তি করে, গান গায় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আবার হলুদ রঙ জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের (Yellow is associated with the planet Jupiter in astrology) সঙ্গে যুক্ত।

বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, অধ্যয়ন, পাণ্ডিত্য, বুদ্ধিবৃত্তিক উন্নতি ইত্যাদির প্রতীক। দেবী সরস্বতীর কৃপায় একজন ব্যক্তি বুদ্ধিমান এবং শিল্পে পারদর্শী হয়ে ওঠেন। এই কারণেই বসন্ত পঞ্চমীতে হলুদ রং পরা, হলুদ জিনিস খাওয়া এবং হলুদ জিনিস দান করা শুভ বলে মনে করা হয়।


এবছর পুজোর সময় এবং তারিখ-

  • এই বছর সরস্বতী পুজো ৩ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে (Saraswati Puja 2025) অনুষ্ঠিত হবে। পঞ্চমী তিথি ২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বেলা ১২ টা ৩৪ মিনিটে পড়ছে পঞ্চমী। আর পরের দিন ৩ ই ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত থাকছে। পুজোর শুভ সময় হবে সকাল ৬:৩২ থেকে দুপুর ১:৩৬ পর্যন্ত।

উৎসবে হলুদ রঙের তাৎপর্য-

  • বসন্ত পঞ্চমী উপলক্ষে হলুদ রঙ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যা সমৃদ্ধি এবং সুখের প্রতীক। এই দিনে মানুষ হলুদ পোশাক পরে এবং হলুদ ফুল দিয়ে দেবীর পুজো করে।

ঐতিহ্যবাহী খাবার এবং নৈবেদ্য-

সরস্বতী পুজোর সময় প্রস্তুত খাবারগুলি কেবল দেবীর উদ্দেশ্যেই উৎসর্গীকৃত নয়, বরং প্রকৃতির প্রাচুর্যেরও প্রতীক। যেমন-

  • পঞ্চামৃত: দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে তৈরি এই পবিত্র প্রসাদ দেবীকে নিবেদন করা হয়।
  • খিচুড়ি: চাল এবং ডাল দিয়ে তৈরি, খিচুড়িকে সাধারণ এবং পুষ্টির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।

Story first published: Monday, January 27, 2025, 16:19 [IST]
X
Desktop Bottom Promotion