চলতি বছরে হরতালিকা তিজ কবে? গৌরীশঙ্করের আশীর্বাদ পেতে রাশিচক্র অনুসারে এইসব রঙের শাড়ি পরুন

By Bhagysree Sarkar

চলতি বছরে ৬ই সেপ্টেম্বর শুক্রবার পালিত হতে চলেছে হরতালিকা তিজ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে এই উৎসব উপবাস পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, হরতালিকা তিজ সবচেয়ে বড় তিজ। এইদিনে ভগবান শিব ও মা পার্বতীর আরাধনা করা হয়। ধর্মীয় বিশ্বাস, এই উপবাস পালন করলে সৌভাগ্য ফিরে আসে। বিশেষ করে এদিনে বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপবাস করেন। অন্যদিকে অবিবাহিত মেয়েরা তাদের পছন্দের একজন ভালো বর পেতে হরতালিকা তিজের উপবাস পালন করেন।

জ্যোতিষবিদরা বলছেন, সন্তান ও স্বামীর দীর্ঘায়ু ও সৌভাগ্যের জন্য এই উপবাস পালন করা হয়। এই দিনে প্রধানত ভগবান শিব, পার্বতী এবং ভগবান গণেশের পুজো করার প্রথা রয়েছে। হরিতালিকা ব্রত পালন করেন কুমারী, বিবাহিত এবং নববিবাহিত মহিলারা। এদিনে পুজো-অর্চনার পাশাপাশি মানুষ মা পার্বতীর গল্পও শোনেন, যাতে দেবী পার্বতীর স্বামীর প্রতি ত্যাগ, ধৈর্য ও ভক্তির চেতনা জানার পর তাদের মন অভিভূত হয়।

Saree

শুক্রবার গৌরীশঙ্করের পুজোর শ্রেষ্ঠ দিন বলেও মনে করা হয়। তবে জ্যোতিষ মতে, রাশিচক্র অনুযায়ী এদিন শাড়ি পরুলে শুভ ফল পাবেন। চলুন জেনে নেওয়া যাক-

শাস্ত্র মতে, নারীদের এদিন নিজেদের রাশি অনুযায়ী শাড়ি পরে পুজো করা উচিত। যেমন- এই উৎসবে মেষ রাশির জাতকরা লাল রঙের শাড়ি পরতে পারেন। লাল রঙকে ভালোবাসার প্রতীক মনে করা হয়। বৃষ রাশির জাতক জাতিকাদের সোনালি বা রূপালী রঙের শাড়ি পরা উচিত। মিথুন রাশির জাতক জাতিকাদের হরতালিকা তিজের দিনে সব রঙের পোশাক পরা উচিত।

আবার কর্কট রাশির জাতকদের রূপালি-গোলাপী রঙের পোশাক পরা উচিত। সিংহ রাশির জাতকদের কমলা রঙের পোশাক পরা উচিত। কন্যা রাশির জাতকদের সবুজ রঙের শাড়ি পরা উচিত। তুলা রাশির জাতক জাতিকাদের গোলাপি বা রূপালী রঙের শাড়ি পরা উচিত। বৃশ্চিক রাশির জাতকদের লাল বা মেরুন রঙের শাড়ি পরা উচিত।

ধনু রাশির জাতকদের হলুদ পোশাক পরতে হবে। মকর রাশির জাতকদের নীল বা গাঢ় রঙের পোশাক পরতে হবে। কুম্ভ রাশির জাতকদের নীল বা আকাশী নীল পোশাক পরতে হবে। মীন রাশির জাতকদের পরতে হবে কমলা বা হলুদ রঙের কাপড়।

Story first published: Thursday, September 5, 2024, 21:48 [IST]
X
Desktop Bottom Promotion