Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান? ঘুমানোর আগে অবশ্যই সরিয়ে ফেলুন এই জিনিসগুলি
Vastu tips: বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। আমাদের জীবনের সঙ্গে জড়িত এই শাস্ত্র। জীবনের যেকোনও সমস্যার সমাধান উল্লেখিত রয়েছে বাস্তু শাস্ত্রে (Vastu Shastra)। বলা হয়, যদি কোনও ব্যক্তি বাস্তু মেনে তার জীবনের সবথেকে ছোট কাজও করেন। তবে তার ফল কিন্তু ইতিবাচক পাবেন। অন্যদিকে কোনও ব্যক্তি যদি তার কোনও কাজ বাস্তু না মেনেই করেন, তবে ফল পাবেন একেবারেই নেতিবাচক। এজন্যই আমাদের মা-ঠাকুরমারা সব কাজ বাস্তু মেনে চলার পরামর্শ দিতেন।
আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে বাস্তুশাস্ত্রে উল্লিখিত কিছু জিনিস সম্পর্কে বলতে জানাবো, যা রাতে ঘুমানোর সময় আপনার ঘরে রাখা অনুচিত। ঘুমানোর সময় এই জিনিসগুলি ঘরে রাখলে আপনার ঠিকমতো ঘুম হবে না। শুধু তাই নয়, এই জিনিসগুলি রাখার কারণে কখনও কখনও আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যায় (Financial problems) পড়তে হতে পারে। তাই শান্তিতে ঘুমাতে ও সংসারে আর্থিক সংকট (Vastu tips to avoid financial crisis in the family) যাতে না আসে, তারজন্য নিম্নলিখিত বিষয়গুলিতে নজর রাখা উচিত।

ছবি সৌজন্য- pexels
. চপ্পল ও জুতো
বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার ঘরে কখনই বাইরে পরার জুতো এবং চপ্পল খোলা রাখা উচিত নয়। বিশেষ করে রাতের বেলায় এই কাজ ভুলেও করবেন না। যে কোনও প্রকারে জুতো ও চপ্পল ঘরে রাখা এড়িয়ে চলুন। মনে রাখবেন, আপনি যখন ঘরে জুতো এবং চপ্পল রাখেন, তখন দেবী লক্ষ্মী আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। শুধু তাই নয়, এজন্য তিনি আপনার ঘর ছেড়ে চলেও যেতে পারেন। ধর্মীয় বিশ্বাস, এই কাজ করলে অনেক সময় আপনাকে মানসিক চাপেরও সম্মুখীন হতে হয়। তাই ঘরে কখনও চপ্পল বা জুতো রাখবেন না।
. এঁটো বাসন বা না ধোয়া বাসন
বাস্তুশাস্ত্র মতে, রাতে আপনার ঘরে কখনই এঁটো বাসন রাখা উচিত নয়। তা যদি একটি চা বা কফির কাপ হয়, তাহলেও তা না ধুয়ে রাখা উচিত নয়। আপনি যখন আপনার ঘরে এঁটো বাসন রাখেন, তখন পুরো ঘর নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয়। এই কারণে অনেক সময় আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। তাই আপনি যদি এই কাজটি ক্রমাগত করতে থাকেন, তবে আপনি অল্প সময়ের মধ্যেই দরিদ্র হয়ে যাবেন। তাই এখনই সতর্ক হন।
. ঝাড়ু
সনাতন ধর্মে ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর একটি কারণও রয়েছে। বলা হয়, ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক। কিন্তু তা সত্ত্বেও রাতে ঘুমানোর সময় ভুল করেও এটি আপনার ঘরে রাখা উচিত নয়। আপনি যখন আপনার ঘরে একটি ঝাড়ু রাখেন, এটি আপনার বিবাহিত জীবনে খুব খারাপ প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, পারিবারিক অগ্রগতি থেমে যায় এবং পারস্পরিক ভালবাসাও শেষ হতে পারে। তাই এবিষয়েও বিশেষ নজর দেওয়া দরকার।



Click it and Unblock the Notifications