Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vrishchika Sankranti 2022 : ১৬ নভেম্বর বৃশ্চিক সংক্রান্তি, সৌভাগ্য ফেরাতে এই বিধি মেনে পুজো করুন!
জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহের রাজা সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করেন। সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে, সেই দিনটিকে বলা হয় সংক্রান্তি। যে রাশিতে সূর্যদেব প্রবেশ করেন, সেই রাশির নামানুসারেই সংক্রান্তির নাম হয়। বছরে ১২টি সংক্রান্তি পালিত হয়।

১৬ নভেম্বর সূর্য তুলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। একে বলা হয় বৃশ্চিক সংক্রান্তি। সংক্রান্তির দিনটিকে সূর্য পূজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক, বৃশ্চিক সংক্রান্তির তিথি, শুভ মুহূর্ত, পূজা বিধি ও তাৎপর্য -

বৃশ্চিক সংক্রান্তির তিথি ও শুভক্ষণ
বৃশ্চিক সংক্রান্তির তিথি - ১৬ নভেম্বর ২০২২, বুধবার
সংক্রান্তি মুহূর্ত - সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে।
বৃশ্চিক সংক্রান্তি পুণ্যকাল - বেলা ১১টা ২১ মিনিট থেকে বিকেল ৪টে ৫৩ মিনিট পর্যন্ত।
বৃশ্চিক সংক্রান্তি মহা পুণ্যকাল - দুপুর ৩টে ০২ মিনিট থেকে বিকেল ৪টে ৫৩ মিনিট পর্যন্ত।

পূজা বিধি
বৃশ্চিক সংক্রান্তির দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবের পূজা করুন। একটি তামার পাত্রে জল, লাল চন্দন, রোলি, হলুদ এবং সিঁদুর মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। ধূপ-প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের আরতি করুন। সূর্য দেবের মন্ত্র জপ করুন। লাল ফুল অর্পণ করুন।

বৃশ্চিক সংক্রান্তির তাৎপর্য
বৃশ্চিক সংক্রান্তিতে সূর্যদেবকে জল নিবেদনের পাশাপাশি শ্রাদ্ধ ও তর্পণ করাও অতি উত্তম বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, এই দিনে গঙ্গা স্নান ও দান-ধ্যান করলে সকল পাপ নাশ হয় এবং কঠিন রোগ থেকে মুক্তি মেলে।
সূর্যের উপাসনা করলে পরাক্রম, বল, তেজ, যশ, খ্যাতি পাওয়া যায়। সংক্রান্তির দিনে তামার পাত্রে করে সূর্যদেবকে জল, লাল চন্দন, লাল ফুল, কুমকুম অর্পণ করুন। এছাড়াও, সূর্য চালিসা পাঠ করুন। এতে সমস্ত দোষ-ত্রুটি দূর হয়।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications