Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২০২৪ সালে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যে কী আছে? দেখুন বার্ষিক রাশিফল
Scorpio Yearly Horoscope 2024: আর কয়েক দিন পরেই শুরু হবে নতুন বছর, ২০২৪ সাল। নতুন বছর কেমন কাটবে তা জানার ইচ্ছা সকলেরই থাকে। জ্যোতিষ শাস্ত্রে রাশিফল বিচার করে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর্থিক পরিস্থিতি, পারিবারিক জীবন, চাকরি ও ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্যই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যেতে পারে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে ১২ রাশির ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। কোন গ্রহ কবে কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে ব্যক্তির জীবনে কী প্রভাব পড়বে, সে সব দিয়েই জাতকের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে।

২০২৪ সাল বৃশ্চিক রাশির জাতকদের কেমন কাটবে? প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর? গ্রহের অবস্থান কী ভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে? আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জন্য ২০২৪ সালের রাশিফল।
ক্যারিয়ার
বছরের শুরুটা খুব ভালো হবে। চাকরিতে উন্নতি ও বিদেশ যাত্রার যোগ রয়েছে। আর্থিক লাভ হবে। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন।
পারিবারিক জীবন
পরিবারে সুখ-শান্তি থাকবে না। এপ্রিলের পরে বৃহস্পতির প্রভাবে পরিবারে সুখ ফিরবে। অবিবাহিত জাতকদের বিবাহের যোগ রয়েছে। এই সময় সন্তানদের নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। তাঁর স্বাস্থ্য ভালো থাকবে না। যে কারণে পড়ালেখার উপর নেতিবাচক প্রভাব পড়বে। গর্ভবতী মহিলাদের এই বছর নিজের শরীরের সঠিক যত্ন নিতে হবে।
স্বাস্থ্য
বছরের শুরুতে স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। এপ্রিলের পরে বৃহস্পতির কৃপায় স্বাস্থ্য ভালো থাকবে। তবে সারা বছর নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর রুটিন মেনে চলতে হবে।
অর্থনৈতিক অবস্থা
আর্থিক অবস্থা ভালো থাকবে। এপ্রিলের পরে বৃহস্পতি গ্রহের গমনে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বন্ধুবান্ধব বা জীবনসঙ্গীর কাছ থেকে আর্থিক লাভ হতে পারে। বছরের শুরুতে বিদেশ যাত্রার যোগ রয়েছে।
শিক্ষা জীবন
পরীক্ষা প্রতিযোগিতার জন্য এই বছরটি ফলপ্রসূ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। বিদেশে বা দেশের বাইরে পড়াশোনা করতে চান, এমন শিক্ষার্থীরা এই বছরে ভালো ফলাফল পাবেন। এপ্রিলের পর তাঁরা তাঁদের পছন্দের জায়গায় গিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। শিক্ষাক্ষেত্রে তাঁরা সাফল্য লাভ করবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications