Vijaya Ekadashi 2023: বিজয়া একাদশী ব্রত পালনেই সাফল্য আসবে সর্বক্ষেত্রে! জেনে নিন তিথি ও শুভক্ষণ

প্রতি বছর বিজয়া একাদশী পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। কথিত আছে, এই একাদশীর ব্রত পালন করলে জীবনের সর্বক্ষেত্রে সাফল্য লাভ হয় এবং সমস্ত পাপ নাশ হয়। সঠিক বিধি মেনে এ দিন বিষ্ণু পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনাও পূর্ণ হয়।

vijaya ekadashi 2023 date and time

আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালে বিজয়া একাদশী কবে, কখন পড়েছে এবং এই একাদশী ব্রতের তাৎপর্য ও পূজা বিধি সম্পর্কে-

বিজয়া একাদশীর তিথি ও শুভক্ষণ

বিজয়া একাদশীর তিথি ও শুভক্ষণ

চলতি বছর ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পালিত হবে বিজয়া একাদশী।

একাদশী তিথি শুরু - ১৬ ফেব্রুয়ারি, সকাল ৫টা ৩২ মিনিটে।

একাদশী তিথি শেষ - ১৭ ফেব্রুয়ারি, রাত ২টা ৪৯ মিনিটে।

একাদশী ব্রত ভঙ্গের তিথি - ১৭ ফেব্রুয়ারি, সকাল ৮টা ০১ মিনিট থেকে সকাল ৮টা ২৫ মিনিট পর্যন্ত।

বিজয়া একাদশীর গুরুত্ব

বিজয়া একাদশীর গুরুত্ব

বিজয়া একাদশী বিজয় ও সাফল্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। যুধিষ্ঠিরকে এই ব্রতের গুরুত্ব ব্যাখ্যা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই উপবাস করা হয় বিজয় লাভের জন্য। কথিত আছে, লঙ্কা বিজয়ের আগে সমুদ্র তীরে বিজয়া একাদশীর পূজার্চনা করেছিলেন শ্রীরামচন্দ্র। এই একাদশীর দিন লক্ষ্মী-নারায়ণের আরাধনা করলে জীবনের সকল ঝুট-ঝামেলা দূর হয় ও সুখ-সমৃদ্ধি আসে। শাস্ত্রে উল্লেখ আছে, বিজয়া একাদশীর ব্রত পালন করলে অন্নদান, গরু দান, স্বর্ণ দান, ভূমি দানের সমান পুণ্য ফল পাওয়া যায় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে।

বিজয়া একাদশীর পূজা বিধি

বিজয়া একাদশীর পূজা বিধি

বিজয়া একাদশীর এক দিন আগে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি একটি বেদি তৈরি করে, তাতে সাতটি শস্য রাখুন। তারপর বেদির উপর ঘট স্থাপন করুন। একাদশী তিথিতে ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর হাতে ফুল ও অক্ষত নিয়ে ব্রতের সঙ্কল্প নিন। পঞ্চ পল্লব কলসে রেখে চতুর্ভুজ রূপে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। অক্ষত, সিঁদুর, ধূপ, প্রদীপ, ফল, ফুল, মিষ্টি, তুলসী অর্পণ করুন। ঘি-এর প্রদীপ জ্বালান। সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পূজার্চনা করুন। পূজার শেষে বিজয়া একাদশীর ব্রত কথা শুনুন এবং বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন। তুলসী মালা নিয়ে 'ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করুন। তারপর আরতি করুন এবং দান করুন।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, February 10, 2023, 22:34 [IST]
X
Desktop Bottom Promotion