Shukra Gochar 2023: ১৭ এপ্রিল যৌবনে প্রবেশ শুক্রের, প্রচুর ধন লাভ হবে ৪ রাশির!

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে কোনও গ্রহ তিনটি অবস্থায় গোচর করে - কৈশোর, যৌবন এবং বার্ধক্য। গ্রহগুলি যুব অবস্থায় প্রবেশ করলে সবচেয়ে শুভ ফল প্রদান করে। ১৭ এপ্রিল ধন, বৈভব ও ঐশ্বর্যের দাতা শুক্র যুব অবস্থায় প্রবেশ করতে চলেছে। এই সময়ে ৪ রাশির জাতক জাতিকাদের হাতে প্রচুর টাকা আসবে। জীবনে সুখ-সমৃদ্ধির কোনও অভাব হবে না। আসুন জেনে নেওয়া যাক, সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

Venus Transit In Youth Stage On 17 April 2023

মেষ রাশি - যুব অবস্থায় শুক্রের গোচর মেষ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। শুক্রের এই গোচরে মেষ রাশির জাতকদের অর্থ লাভ হতে পারে। যারা বিবাহিত নন, তারা এই সময় বিয়ের প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীরও উন্নতি হতে পারে।

বৃষ রাশি - শুক্রের যুব অবস্থায় প্রবেশ বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল হবে। আয়ের উৎস বাড়বে। পুরানো বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে। কোর্ট-কাছারির বিষয়ে সাফল্য পেতে পারেন।

কর্কট রাশি - এই সময় কর্কট রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎসও পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লাভ হবে, এর পাশাপাশি ব্যবসার প্রসারও হতে পারে।

সিংহ রাশি - শুক্রের এই গোচরকালে চাকুরিজীবীদের আয় বৃদ্ধির পাশাপাশি পদোন্নতিও হবে। এই সময়ে ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আপনি কোনও নতুন কাজ শুরু করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, April 17, 2023, 21:58 [IST]
X
Desktop Bottom Promotion