Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কন্যায় শুক্রের প্রবেশ, ২৪ সেপ্টেম্বর থেকে বদলে যাবে এই ৩ রাশির ভাগ্য!
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র হল প্রেম, বিবাহ, ঐশ্বর্য, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ। শুক্র সেপ্টেম্বরের ২৪ তারিখ সকালে কন্যা রাশিতে প্রবেশ করবে, যেখানে সূর্য এবং বক্রি বুধ ইতিমধ্যেই অবস্থান করছে। কন্যা রাশিতে শুক্র, সূর্য ও বুধের মিলনে কিছু রাশির জাতকদের উপর বিরূপ প্রভাব পড়বে, আবার কিছু রাশির উপর পজিটিভ প্রভাব পড়বে।

আসুন জেনে নেওয়া যাক, কন্যা রাশিতে শুক্রের গমনের ফলে কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে -

বৃষ রাশি
এই রাশির অধিপতি স্বয়ং শুক্র গ্রহ। শুক্রের গোচরকালে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। ব্যবসায় ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতকদের অপূর্ণ ইচ্ছা পূরণ হবে। মান-সম্মান বৃদ্ধি হতে পারে। বিনিয়োগ থেকে ভাল ধন লাভ হতে পারে।

মিথুন রাশি
এই গোচরকালে ভাগ্যের সঙ্গ পাবেন। আয় বাড়বে। অর্থ লাভের কারণে ভাল অর্থ সঞ্চয় হবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। চাকুরিজীবীদের এই সময়কাল বেশ ভাল কাটবে। অর্থ প্রাপ্তি হতে পারে। আইনি বিষয়ে আপনারই জয়ী হবে। জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাবেন। যে কারণে আত্মবিশ্বাস বাড়বে। ক্যারিয়ারে সাফল্য পাবেন। এই সময় বিদেশ ভ্রমণ সম্ভব। বিনিয়োগের জন্য সময়টি খুবই ভাল।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications