Shukra Rashi Parivartan : কন্যা রাশিতে শুক্রের গোচর, লাভ হবে এই পাঁচ রাশির জাতকদের

শুক্র দেব বৃষ এবং তুলা রাশির অধিপতি। শুক্র গ্রহ ১১ অগস্ট, বেলা ১১টা ২০ মিনিটে সিংহ ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। ০৬ সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এই রাশিতেই বিরাজ করবে। তারপরে তুলা রাশিতে প্রবেশ করবে।

Venus Transit in Virgo On 11 August 2021, These Five Zodiac Signs Get Benefits

শুক্রের এই ট্রানজিট ১২টি রাশির উপরই শুভ-অশুভ প্রভাব ফেলবে। তবে এর মধ্যে পাঁচ রাশির জাতকদের লাভ হবে। তাহলে দেখে নিন, তালিকায় আপনি আছেন কিনা।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময়ের মধ্যে আপনি দুর্দান্ত ফলাফল পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। বিবাহিত জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। যদি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে এতে উন্নতি হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

সম্পত্তির ক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। যদি আপনি কোনও সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে এতে লাভ হবে। ধর্মীয় কাজে আগ্রহ থাকবে। বিবাহিত জীবনে, জীবনসঙ্গীর পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে ধন লাভ হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

আপনার সুখ বৃদ্ধি পাবে। যদি কোন বিষয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চলছে, তাহলে তা দূর হবে এবং আপনাদের মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে। আর্থিক সমস্যা দূর হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জাতকরা সুখবর পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। এই সময়ে আপনার ভাল আয় হবে। আপনি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শুক্রের এই গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য বেশ লাভদায়ক হবে। আপনাকে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সাফল্যের সম্ভাবনা তৈরি হবে। বিবাহিত জীবনে, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাল সময় কাটাবেন।

X
Desktop Bottom Promotion