Shukra Gochar 2023: নিজের নীচ রাশিতে প্রবেশ করল শুক্র, অশুভ প্রভাব পড়বে এই ৪ রাশিতে!

নভেম্বর মাসের ৩ তারিখ কন্যা রাশিতে প্রবেশ করেছে শুক্র। এর পর ২৯ নভেম্বর শুক্র আবার পাড়ি দেবে। এই দিন এই গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রের নীচ রাশি কন্যা বলা হয়েছে। কোনও গ্রহ নীচ রাশিতে প্রবেশ করলে তার প্রভাব কমে যায়।

শুক্র নিজের নীচস্থ রাশি কন্যায় প্রবেশের ফলে বেশ কিছু রাশির জীবনে এর খারাপ প্রভাব পড়বে। এই সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জেনে নিন, শুক্রের গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে।

Venus Transit 2023

বৃষ রাশি

কন্যায় শুক্রের গোচরে বৃষ রাশির জাতকদের লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। ঝগড়া-ঝামেলার সম্ভাবনা রয়েছে। সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে চিন্তিত থাকবেন। স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় হবে। যাত্রার যোগ রয়েছে। তবে যাত্রার সময় কোনও সমস্যা দেখা দিতে পারে। লোন নেওয়ার জন্য এই সময়টি উপযুক্ত নয়। শুক্রের এই গোচরের পরেই এ সম্পর্কে পরিকল্পনা করা উচিত।

কন্যা রাশি

শুক্রের এই গোচরের অশুভ প্রভাব পড়বে কন্যা রাশির উপর। এই সময়ে আপনাকে আপনার সম্পর্কের ব্যাপারে খুব সিরিয়াস হতে হবে। লভ লাইফে আপনি সাহসী পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে পারেন, তবে এ ব্যাপারে এখন ধৈর্য ধরে থাকা উচিত। এই সময়ে আপনার খরচও বাড়বে। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকতে হবে।

তুলা রাশি

এই সময় তুলা রাশির জাতকদের খরচ বাড়বে। যাঁরা ঋণ নিয়েছেন তাঁরা আর্থিক ও মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। বৈবাহিক জীবনে, কোনও না কোনও বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। এই সময়ে আপনার ধৈর্য্য ধরাই ভালো। কোনও তৃতীয় ব্যক্তিকে আপনার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না।

মীন রাশি

এই সময় নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। মীন রাশির কিছু জাতককে এই সময়ে সার্জনের সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ এবং বিতর্ক হতে পারে। লভ লাইফে এই সময়ে খুব ধৈর্য ধরতে হবে। আপনার রিলেশন নিয়ে মাঝে মাঝে আপনার মনে নেগেটিভ ফিলিংস আসতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, November 4, 2023, 12:20 [IST]
X
Desktop Bottom Promotion