Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2023: ৬ এপ্রিল বৃষে প্রবেশ করল শুক্র, কেমন প্রভাব পড়বে ১২ রাশির উপর? জেনে নিন
হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ ৬ এপ্রিল রাশি পরিবর্তন করেছে শুক্র। মেষ রাশিতে নিজের যাত্রা শেষ করে বৃষে প্রবেশ করেছে এই গ্রহ। বৃষ রাশির অধিপতি শুক্র নিজেই। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ, সুবিধা, প্রেম, সৌন্দর্য, ঐশ্বর্য, দাম্পত্য জীবন, বিলাসিতার কারক গ্রহ মনে করা হয়। জন্মছকে শুক্রের অবস্থান ভালো হলে জাতক ধন-সম্পদের অধিকারী হন। এ ছাড়াও নাম-যশ, খ্য়াতির শীর্ষেও পৌঁছতে পারেন সেই ব্যক্তি। চলুন জেনে নেওয়া যাক, শুক্রের বৃষে গমনের কারণে কোন রাশির জীবনে কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি - আর্থিক লাভ হবে। এই সময়ে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। অর্থ সঞ্চয় করতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। এই রাশির যে দম্পতিরা গর্ভধারণের পরিকল্পনা করছেন, তারা ভালো ফল পাবেন। লভ লাইফ ভালো কাটবে। এই সময়ে আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, আপনি ইতিবাচক ফলাফল পাবেন।
বৃষ রাশি - বৃষ রাশির জাতক জাতিকাদের ঋণ ও আইনি সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। এই সময়ে ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীদের বড় লোকসান হতে পারে। পার্টনারশিপে ব্যবসা না করাই ভালো। টাকা ধার করার প্রয়োজন হতে পারে। এই সময় ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে।
মিথুন রাশি - এই সময়ে আপনি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত হতে পারেন। আধ্যাত্মিক বিষয়েও আগ্রহ বাড়তে পারে। চাকুরিজীবীরা কর্মজীবনে বাধার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার কাজ অনুযায়ী স্বীকৃতি পাবেন না। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সময়ে আপনি ঋণ নিতে পারেন।
কর্কট রাশি - এই গোচরকালে আপনার ইচ্ছা পূরণ হবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এই সময়ে আপনি বাড়ি কিনতে পারেন। নতুন চাকরির সুযোগ পাবেন। চাকুরিজীবীরা এই সময় ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। লভ লাইফ ভালো কাটবে।
সিংহ রাশি - কর্মক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা পাবেন। পদোন্নতি ও ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। ভাই-বোনেরা আপনাকে সহযোগিতা করবে। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীরা এই সময়ে লাভবান হবেন। লভ লাইফ ভালো কাটবে। বিবাহিতদের তাদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
কন্যা রাশি - এই সময়ে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। আপনি আপনার পিতার সাপোর্ট পাবেন। ব্যবসায়ীরা ভালো লাভ করবেন। এই সময় আপনি বিনিয়োগও করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
তুলা রাশি - এই সময়ে আপনার স্বাস্থ্য সমস্যা হতে পারে। আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফল পাবেন না। ব্যবসায়ীরা বিনিয়োগ করলে লোকসানের মুখে পড়তে পারেন। লভ লাইফে ঝামেলা চলতে পারে।
বৃশ্চিক রাশি - এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন না। কর্মক্ষেত্রে সহকর্মী এবং সিনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে চলতে আপনার অসুবিধা হতে পারে। অফিসের কাজে আপনার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে ঠিকমতো সহযোগিতা পাবেন না।
ধনু রাশি - এই সময়ে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। চাকুরিজীবীরা তাদের চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। কাজের চাপ থাকবে এবং কম আয়ের কারণে আপনি সমস্যায় পড়বেন। ব্যবসায়ীদের খুব সতর্ক থেকে সব কাজ করতে হবে। এই সময় আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং অর্থ ক্ষতি হতে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
মকর রাশি - এই সময়ে প্রচুর অর্থ লাভ হবে। ক্যারিয়ারে সাফল্য পাবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন এবং লাভও হবে। বিবাহিত জীবন সুখে কাটবে। সন্তানের দিক থেকে ভালো খবর আসবে।
কুম্ভ রাশি - নতুন চাকরির সুযোগ আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
মীন রাশি - আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি আরও অর্থ সঞ্চয় করার সুযোগ পাবেন। তবে অবহেলার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময়ে আপনার হজমের সমস্যা হতে পারে। এই সময়ে আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications