Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এই ৫ রাশির উপর!
১৮ জুন, শুক্র মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, যেখানে বুধ আগে থেকেই অবস্থান করছে। যে কারণে বৃষ রাশিতে দু'টি গ্রহের মিলন ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশিতে বুধ এবং শুক্রের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হতে চলেছে। একে মহালক্ষ্মী যোগও বলা হয়।

আসুন জেনে নেওয়া যাক, এই শুভ যোগে কোন কোন রাশির জাতকরা জীবনে সাফল্য পেতে চলেছে -

মেষ রাশি
এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। পরিবারের সদস্যদের পূর্ণ সাপোর্ট পাবেন। এছাড়াও, আপনার পরিবারে শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের জন্য শুক্রের গোচর খুবই শুভ হবে। এই সময়ে ব্যবসায় উন্নতি হবে। বিবাহিতরা এই সময়ে সুখবর পাবেন।

বৃষ রাশি
এই সময়ের মধ্যে আপনি কিছু কেনাকাটা করতে পারেন। লভ লাইফ ভালই কাটবে। এই গোচরকালে ব্যবসায়ী পার্টনারের সঙ্গে সম্পর্কও ভাল থাকবে। ব্যবসায় অগ্রগতি হবে। আপনি যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে এই সময়টি খুব অনুকূল।

কর্কট রাশি
যাঁরা বিদেশে যেতে ইচ্ছুক, এই সময়ে তাঁরা সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের আয় বৃদ্ধি হবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। লভ লাইফ ভালই কাটবে। এই গোচরকালে আপনার ইচ্ছা পূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি
এই সময়ের মধ্যে বিনিয়োগ করলে ভাল ফলাফল পাবেন। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা সফল হবেন। অফিসের কর্মকর্তাদের সাপোর্ট পাবেন। সরকারি চাকুরিজীবীরা ভাল সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

মকর রাশি
এই রাশির জাতক জাতিকাদের মান-সম্মান বৃদ্ধি পাবে। পিতার পূর্ণ সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। লভ লাইফ ভালই কাটবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভাল ফল করবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications