Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2022 : বৃষ রাশিতে শুক্রের গোচর, ১৮ জুন থেকে সমস্যা বাড়তে চলেছে এই ৪ রাশির!
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র প্রেম, বিবাহ, অর্থ, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ। ১৮ জুন, শনিবার শুক্র মেষ রাশিতে নিজের যাত্রা শেষ করে এবার স্বরাশি বৃষে গোচর করবে। শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি।

শুক্রের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকদের উপর খারাপ প্রভাব পড়বে -

মিথুন রাশি
আর্থিক দিকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। তবে যাঁরা বিদেশের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করেন, এই সময়টি তাঁদের জন্য লাভদায়ক হতে পারে।

তুলা রাশি
এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। স্বাস্থ্য খারাপ হতে পারে। এই সময়ে তুলা রাশির জাতকদের আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যদি বিনিয়োগ করতে চান তবে খুব ভেবেচিন্তে করুন। এই রাশির জাতক জাতিকারা এই সময়ে ধর্মীয় কাজে আগ্রহী হতে পারেন।

ধনু রাশি
এই সময়ে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। আপনার গোপন কথা কারও সঙ্গে শেয়ার করবেন না। স্বাস্থ্যও খারাপ হতে পারে, তবে যোগব্যায়াম ও ধ্যান করলে লাভ হতে পারে। চাকুরিজীবীদের এই সময়টি ভাল কাটতে পারে। চাকরি পরিবর্তন করতে চাইলে সফল হতে পারেন। ভাই-বোনের স্বাস্থ্য নিয়েও এই সময় চিন্তিত থাকতে পারেন।

মীন রাশি
এই সময়ে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্যও এই সময়টি চ্যালেঞ্জিং হতে পারে। আপনি রিজেক্ট হতে পারেন। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications