Shukra Gochar 2022 : ১৮ জুন বৃষে প্রবেশ করবে শুক্র, কোন রাশিতে কেমন প্রভাব পড়বে? জেনে নিন

১৮ জুন, শনিবার শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। বুধ এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে, ফলে বৃষ রাশিতে দু'টি গ্রহের মিলন ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশিতে বুধ ও শুক্রের মিলনের কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে, যা অত্যন্ত শুভ। একে 'মহালক্ষ্মী যোগ'-ও বলা হয়।

Venus Transit in Taurus On 18 June 2022, Effects On All Zodiac Signs

আসুন জেনে নেওয়া যাক, শুক্রের বৃষ রাশিতে গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের লাভ হবে, আর কারা হতাশ হবেন -

মেষ রাশি

মেষ রাশি

এই সময়ে পরিবারের পরিস্থিতি ভাল থাকবে এবং আপনি পরিবারের সদস্যদের পূর্ণ সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদেরও সময়টা ভাল কাটবে। এই সময়ে ব্যবসায় উন্নতি হবে। বিবাহিতরা এই সময়ে কোনও ভাল খবর পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

লভ লাইফ ভালই কাটবে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও সম্পর্ক ভাল থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে এই ট্রানজিটটি শুভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই সময় আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে। কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না।

কর্কট রাশি

কর্কট রাশি

যাঁরা বিদেশ যেতে ইচ্ছুক এই সময়ে তাঁরা যাত্রা করার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের আয় বাড়বে। আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তবে এই ট্রানজিটের সময় তা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আপনার কোনও ইচ্ছা পূরণ না হয়ে থাকলে, এই সময় তা পূরণ হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। এই গোচরের সময় ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময়ের মধ্যে পার্টনারশিপের কাজে সাফল্য আসবে।

কন্যা রাশি

কন্যা রাশি

আপনার মুলতুবী কাজ সম্পন্ন হতে পারে। এই গোচরকালে সমাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। এই সময়ে বাড়ির পারিবারিক পরিবেশ ভাল থাকবে। ব্যবসায়ীদের লাভ হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পরিবারের আর্থিক অবস্থা মজবুত থাকবে তবে অযথা খরচ করা উচিত নয়, অন্যথায় অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

যদি এই সময়ে কোথাও বিনিয়োগ করতে চান, তবে ভাল ফলাফল পাবেন। চাকরিপ্রার্থী এবং এই রাশির যে সব জাতকরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন সেই ব্যক্তিরা সাফল্য পাবেন। অফিসে কর্মকর্তাদের সহযোগিতাও পেতে পারেন। এই সময়ে পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ে আপনি মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আয় হ্রাসের সম্ভাবনা রয়েছে। গার্হস্থ্য ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে।

মকর রাশি

মকর রাশি

শুক্রের গোচরকালে এই রাশির জাতকদের সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। পিতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। শিক্ষার্থীরা এই গোচরকালে পড়াশোনায় ভাল পারফরম্যান্স করবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনি কর্মক্ষেত্রে ভাল ফলাফল পেতে পারেন। প্রপার্টিতে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন, যা আপনার জন্য লাভদায়ক হবে। ট্রানজিটের সময় বিদেশ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ হবে মনোরম ও শান্তিপূর্ণ। ভাগ্যের সঙ্গ পাবেন।

মীন রাশি

মীন রাশি

এই সময় স্বাস্থ্য খারাপ হতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার প্রিয়জনের সঙ্গে বিতর্ক হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, June 18, 2022, 12:47 [IST]
X
Desktop Bottom Promotion