বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র, জেনে নিন ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে

বৃষ রাশিতে শুক্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। পয়লা মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করেছে। রাহু বৃষ রাশিতে আগে থেকেই আছে। আজ, ৪ মে শুক্র বৃষ রাশিতে প্রবেশের ফলে তিনটি গ্রহ একসাথে হচ্ছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, শুক্র গ্রহের বৃষ রাশিতে প্রবেশের ফলে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়বে।

Venus Transit in Taurus on 04 May 2021

মেষ রাশি

মেষ রাশি

শুক্রের গোচর মেষ রাশির জাতকদের জন্য লাভদায়ক হবে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। ভুল বোঝাবুঝির পরিস্থিতি থেকে দূরে থাকুন, নাহলে ঝামেলা বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন, তাপমাত্রার ওঠানামা দিকে বিশেষ খেয়াল রাখুন।

বৃষ রাশি

বৃষ রাশি

শুক্র বৃষ রাশিতেই প্রবেশ করতে চলেছে। তাই এই রাশির উপর বেশি প্রভাব পড়বে। অর্থের দিক দিয়ে লাভ হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। অর্থ ব্যয় নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না।

কর্কট রাশি

কর্কট রাশি

শুক্রের গোচর এই রাশির জাতকদরে পক্ষে উপকারি হবে। তবে কিছু ক্ষেত্রে মনোযোগ দেওয়া দরকার। এই সময়ে বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন সম্পর্ক তৈরি হবে। ভাই-বোনদের সঙ্গে ভাল সময় কাটাবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

চাকরি ও ক্যারিয়ারের ক্ষেত্রে, শুক্রের গোচর আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন চাকরির সন্ধান শেষ হতে পারে। আপনি নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

ধর্ম-কর্মের দিক থেকে এই গোচর লাভদায়ক হবে। কমিউনিকেশন ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা ভাল সুবিধা পাবেন। শিক্ষার ক্ষেত্রে ভাল ফল পাবেন। অর্থ লাভ হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। চেনাজানার মাধ্যমে আপনি নিজের কাজটি সম্পূর্ণ করতে সফল হবেন। বিতর্ক পরিস্থিতি থেকে দূরে থাকার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

প্রেম-ভালবাসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। যারা লাভ ম্যারেজ করতে চান, তারা সমস্যায় পড়তে পারেন। তাই, ধৈর্য ধরুন।

ধনু রাশি

ধনু রাশি

শুক্রের রাশির পরিবর্তন ধনু রাশির জাতকদের ক্ষেত্রে খুব একটা ভাল হবে না। অনেক ক্ষেত্রেই বিতর্ক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তাই সাবধান থাকুন। চাকরিতেও সমস্যা হতে পারে।

মকর রাশি

মকর রাশি

প্রেমের সম্পর্ক এবং সন্তানদের ক্ষেত্রে, এই গোচর আপনার পক্ষে শুভ হতে পারে। আর্থিক লাভ হতে পারে। শিক্ষা ক্ষেত্রে এটি ভাল সময়। এই সময়ে, আপনাকে লক্ষ্য অর্জনে খুব বেশি সমস্যায় পড়তে হবে না।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জমি-বাড়ি, ইত্যাদি কেনার দিক থেকে সাফল হতে পারেন। ঘরকে সুন্দর করে তুলতে সফল হবেন।

মীন রাশি

মীন রাশি

বন্ধু, কমিউনিকেশন, লেখা, বিনোদন, ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনি যদি শিল্পের সাথে যুক্ত থাকেন, তবে আপনি ভাল সাফল্য পাবেন। অর্থ লাভ হতে পারে।

Story first published: Tuesday, May 4, 2021, 12:28 [IST]
X
Desktop Bottom Promotion