Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2022 : ১১ নভেম্বর থেকে বদলে যাবে ৫ রাশির জীবন, শুক্রের প্রভাবে প্রচুর ধন-সম্পদ লাভ হবে!
নভেম্বর মাসে মোট পাঁচটি গ্রহ নিজেদের অবস্থান ও গতি পরিবর্তন করবে। তার মধ্যে শুক্রকে দিয়েই শুরু হবে নভেম্বরের গ্রহের গোচর। আগামী ১১ নভেম্বর বৃশ্চিক রাশিতে গোচর করবে শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র প্রেম, বিবাহ, রোম্যান্স, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ।

বৃশ্চিক রাশিতে শুক্রের গোচরের ফলে এই ৫ রাশির জাতকদের জীবনে সুখ, বিলাসিতা, সম্পদ ও সমৃদ্ধির জোয়ার আসতে চলেছে। প্রেম ও দাম্পত্য জীবনও হয়ে উঠবে মধুর। আসুন জেনে নেওয়া যাক, শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে কোন কোন রাশির জাতকদের লাভ হবে -

মেষ রাশি
শুক্রের গোচরকালে মেষ রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে। এই সময়ে আপনি আপনার পার্টনারের সঙ্গে মিলে যে বিনিয়োগ করবেন, তা থেকে ভাল লাভহবে। যদি আপনি নতুন কিছু শিখতে চান, তবে এই সময়ে তা শুরু করা সবচেয়ে ভাল হবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে ভাল ফলাফল পাবেন। এই সময়ে কর্কট রাশির অনেকেই বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। যে সকল বিবাহিত দম্পতিরা সন্তান ধারণে ইচ্ছুক, তারা এই সময়ে সুখবর পেতে পারেন। সব মিলিয়ে, এই গোচর কর্কট রাশির জন্য অনুকূল হবে।

সিংহ রাশি
কর্মজীবনে সাফল্য আসতে চলেছে। এই সময়ে আপনি গাড়ি বা অন্য কোনও বিলাসবহুল জিনিস কিনতে পারেন। পারিবারিক জীবনেও সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। এছাড়াও, আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন।

তুলা রাশি
বিনিয়োগ জন্য এই সময়টি খুব অনুকূল। পার্টনারশিপে বিনিয়োগ করলে ভাল লাভ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ ভাল থাকবে।

মকর রাশি
শুক্রের এই গোচর গমন মকর রাশির জাতকদের জন্য শুভ হবে। এই সময়ে আর্থিক লাভ হতে পারে। আপনার কোনও গোপন ইচ্ছাও পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য প্রশংসা পাবেন। কিছু জাতক জাতিকাদের বেতন বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবনে সন্তান সুখ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার সামাজিক খ্যাতি বাড়বে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications