Shukra Gochar 2022 : বৃশ্চিক রাশিতে শুক্রের আগমন, জীবন বদলাবে এই রাশির জাতকদের!

নভেম্বর মাসের প্রথম রাশি পরিবর্তন হবে ১১ নভেম্বর। এ দিন শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ অনুসারে শুক্র গ্রহ হল সম্পদ, সমৃদ্ধি, জৌলুস, ভালোবাসা ও সৌন্দর্যের কারক গ্রহ। এই গোচরের ফলে একাধিক রাশিতে সুসময় আসতে চলেছে, আবার কিছু রাশির জাতক জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।

Venus Transit in Scorpio on 11 November 2022 Effects

দেখে নেওয়া যাক, শুক্রের রাশি পরিবর্তনের ফলে ১২ রাশির ওপর কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

মানসিক ভাবে আপনি বেশ ভাল বোধ করবেন। তবে ভেবেচিন্তে কথাবার্তা বলুন। অতিরিক্ত ক্রোধ ভাল নয়। শিক্ষা সংক্রান্ত কাজে ভাল ফলাফল মিলবে। গবেষণার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হতে পারে। চাকুরিজীবীরা কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আয় বাড়বে, সঞ্চিত সম্পদও বাড়বে। এই সময় বন্ধুদের সহযোগিতা পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

সন্তানদের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। তবে আপনার মধ্যে এই সময় ক্রোধও থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

চাকরি ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। অফিসারদের সহযোগিতা পাবেবে। কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হবে। মানসিক শান্তি থাকবে। এই সময় পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। চাকরিতে কাজের চাপ বাড়তে পারে, তবে আয়ও বাড়বে।

কর্কট রাশি

কর্কট রাশি

যারা কম্পিটিটিভ পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়েছেন, তারা সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তানের স্বাস্থ্য সমস্যা হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি

সিংহ রাশি

মানসিক শান্তি থাকবে। পরিবারে সুখ, শান্তি থাকবে। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে।

কন্যা রাশি

কন্যা রাশি

চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। জামাকাপড় ও গহনার প্রতি আপনার আগ্রহ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন। পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরিবারিক পরিবেশ ভাল থাকবে।

তুলা রাশি

তুলা রাশি

দাম্পত্য জীবনের সুখ আরও বাড়বে। বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ আসতে পারে। আয় বাড়বে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পরিবারে সুখ-শান্তি থাকবে। ভেবেচিন্তে কথাবার্তা বলুন। খরচ বাড়তে পারে। অ্যাকাডেমিক কাজে সাফল্য পাবেন। চাকুরিজীবীদের যাত্রা করতে হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন।

ধনু রাশি

ধনু রাশি

শিক্ষামূলক কাজে ভাল ফলাফল পাবেন। আয় কমবে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশি

চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে, তবে খরচ বাড়তে পারে। শিক্ষা সংক্রান্ত কাজে ব্যাঘাত ঘটবে। সন্তানদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠান হবে। ব্যয় বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

পরিবারে কোনও ধর্মীয় কাজ হতে পারে। উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অবস্থান পরিবর্তন সম্ভব। চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন।

মীন রাশি

মীন রাশি

শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন সম্ভব। কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম হবে, আয়ও বাড়বে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, November 10, 2022, 13:04 [IST]
X
Desktop Bottom Promotion