Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শুক্রের ধনু রাশিতে প্রবেশ, কেমন প্রভাব পড়বে আপনার রাশিতে? জেনে নিন
বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ ৩০ অক্টোবর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। শুক্র ৮ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে, তারপরে মকরে প্রবেশ করবে। প্রেম, বিবাহ, সুখ, সমৃদ্ধির কারক গ্রহ শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাশি পরিবর্তন সকলের জীবনে কোনও না কোনও প্রভাব ফেলে। তাই শুক্রের রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির উপর শুভ-অশুভ প্রভাব পড়বে।

আসুন জেনে নেওয়া যাক ৩০ অক্টোবর শুক্রের গোচরের ফলে কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
শুক্রের ধনু রাশিতে প্রবেশের ফলে, এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। দাম্পত্য জীবনেও সুখ-শান্তি থাকবে।

বৃষ রাশি
এই গোচরের ফলে, আপনার কাজে অগ্রগতি হবে। পারিবারের সকলের সহযোগিতা মিলবে। তবে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। জল সংক্রান্ত কোনও রোগ দেখা দিতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে।

মিথুন রাশি
দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। আপনাদের মধ্যে ভালবাসা আরও গাঢ় হবে। আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভাল খবর পাবেন। আপনার আর্থিক দিক ভালই থাকবে।

কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শারীরিক কোনও সমস্যা হতে পারে। আপনার দাম্পত্য জীবনে সমস্যা চলতে থাকবে। আর্থিক অবস্থা ভালোর দিকে যেতে পারে।

সিংহ রাশি
সন্তানের দিক থেকে ভাল খবর পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। পুরানো কোনও বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা আছে।

কন্যা রাশি
শুক্রের গোচরের ফলে, আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনি জমি বা সম্পত্তি কিনতে পারেন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে এবং আপনাদের মধ্যে প্রেম আরও গাঢ় হবে।

তুলা রাশি
পৈত্রিক সম্পত্তি থেকে লাভ আসবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি হতে পারে।

বৃশ্চিক রাশি
আপনি এই সময়ে অর্থ উপার্জন করবেন। জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি রোগ-ব্যাধি থেকে মুক্তি পাবেন। সম্পত্তি কেনার সম্ভাবনা আছে।

ধনু রাশি
এই সময়কালে আপনার বিচক্ষণতা এবং বিচার বুদ্ধি শক্তিশালী হবে। জীবনে সুখ আসতে পারে। সৌভাগ্য আসতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে।

মকর রাশি
এই সময় ব্যয় হতে পারে, তবে খরচ হওয়া সত্ত্বেও অর্থের আগমন ভালই হবে। আপনার সামনে উন্নতির রাস্তা খুলে যাবে। আর্থিক সচ্ছলতা থাকবে এবং অর্থ প্রাপ্তি হবে।

কুম্ভ রাশি
শুক্রের এই গোচরের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকারা মোটামুটি ভালই ফল পাবে। অনেক জায়গা থেকে অর্থ আসবে। দাম্পত্য জীবন ও প্রেম-ভালবাসার ক্ষেত্রে এই সময়টি অনুকূল হবে। চাকরি ক্ষেত্রে ও ব্যবসায় উন্নতি হবে।

মীন রাশি
শুক্রের এই গোচরের সময়কালে, কার্যক্ষেত্রে অগ্রগতি হতে পারে। এই সময় আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। তাই, অর্থনৈতিক দিক শক্তিশালী হবে।



Click it and Unblock the Notifications