Shukra Gochar 2022 : শুক্রের ধনু রাশিতে প্রবেশ, কোন রাশিতে কেমন প্রভাব? জেনে নিন

সোমবার, ৫ ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে এবং ২৯ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন। বিলাসিতা ও সুখ-সৌভাগ্যের কারক গ্রহ শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি। মীন শুক্রের উচ্চ রাশি ও কন্যায় এই গ্রহ নীচস্থ।

Venus Transit in Sagittarius on 05 December 2022

শুক্রের এই গোচরের ফলে কিছু রাশির দারুণ লাভ হবে, আবার কিছু রাশির জাতকরা সমস্যায় পড়বেন। চলুন জেনে নেওয়া যাক, শুক্রের রাশি পরিবর্তনে সব রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির শিক্ষার্থীদের এই সময়টা খুব ভালো যাবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তারা ভালো খবর পাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গা আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা জীবনসঙ্গী খুঁজছেন, এই সময়ের মধ্যে তারা তাদের মনের মতো সঙ্গী খুঁজে পেতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। এ সময় কোনও গুরুতর রোগে আক্রান্ত হতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি সঞ্চয়ের দিকেও মনোযোগ দিতে পারবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়টি খুব লাভদায়ক হতে চলেছে। আপনার কাজ দ্রুত এগিয়ে যাবে। আপনি যদি বিদেশী সংস্থাগুলির সঙ্গে ডিল করেন, তবে এই সময়ে অনেক ভাল সুযোগ পেতে পারেন। নিজের প্রতি মনোযোগ দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। এ সময় তাঁর স্বাস্থ্য খুবই দুর্বল থাকতে পারে। লভ লাইফ ভাল কাটবে না। আপনার ব্রেকআপও হতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই সময়ে বন্ধুরাও আপনার শত্রুতে পরিণত হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

ডিজাইনিং, শিল্পকলা, সৃজনশীলতা, কবিতা ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি খুব ভাল কাটবে। তারা সাফল্য পেতে পারেন। লভ লাইফ দারুণ কাটবে। বিবাহিতরা এই সময়ে কোনও সুখবর পেতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

পারিবারিক জীবনে সুখ, সমৃদ্ধি আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা খুব ভাল কাটবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হতে পারে এবং আপনি তাঁর পূর্ণ সহযোগিতা পাবেন। এই সময় আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন না। আপনার কাজে বাধা আসতে পারে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পরিবারের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি খুব ভাল কাটবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি পেতে পারে। বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদেরও ভাল লাভ হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

সমাজে আপনার মান-সম্মান বাড়বে। এই সময়ে আপনি কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতাও পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। এই সময়ে আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

আমদানী-রপ্তানির কাজ করা জাতকদের এই সময়টা খুব ভাল যাবে। ভাল লাভ হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আশানুরূপ ফলাফল পেতে পারেন। এই সময় আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। লভ লাইফ ভাল কাটবে না।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। লভ লাইফ দারুণ কাটবে। বিবাহিতরা তাদের জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। সন্তানের দিক থেকে সুখ পাবেন।

মীন রাশি

মীন রাশি

পেশাগত জীবনে বড় পরিবর্তন হতে পারে। আপনি যদি গবেষণা ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই সময়টি খুবই লাভদায়ক হবে। শুক্র দেবের কৃপায় সুখ-সুবিধা বাড়তে পারে। পূজার্চনার প্রতি আগ্রহ বাড়বে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।


Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion