Shukra Gochar 2022 : মীনে প্রবেশ করবে শুক্র, জেনে নিন কেমন কাটবে আপনার সময়

প্রেম, বিবাহ, সুখ-সমৃদ্ধির কারক গ্রহ শুক্র ২৭ এপ্রিল সন্ধেয় মীন রাশিতে প্রবেশ করবে। ২৩ মে পর্যন্ত এই রাশিতেই গোচর করবে, তারপরে মেষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে শুক্র এবং বৃহস্পতি গ্রহের মিলন হবে।

Venus Transit in Pisces On 27 April 2022

আসুন জেনে নেওয়া যাক, মীন রাশিতে শুক্রের প্রবেশের ফলে কোন কোন রাশির জাতকদের লাভ হতে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

এই সময় বিলাসবহুল সামগ্রী কিনতে এবং ভ্রমণের জন্য বেশি ব্যয় হবে। বাড়ি বা গাড়ি বিক্রির ক্ষেত্রে গ্রহের গোচর অনুকূল হবে। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন এবং কোর্ট-কাছারির বিষয় নিজেদের মধ্যেই মিটিয়ে নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

আয়ের উৎস বাড়বে। ব্যবসায়ও অগ্রগতি হবে। টাকা ফেরত পেতে পারেন। পরিবারের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। সদ্য বিবাহিত দম্পতিদের সন্তান লাভ হতে পারে। লভ ম্যারেজ করার ক্ষেত্রে এই গোচর অনুকূল।

মিথুন রাশি

মিথুন রাশি

চাকরিতে পদোন্নতি ও সম্মান বৃদ্ধি পাবে। সামাজিক দায়িত্ব ও পদ মর্যাদাও বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হবে। বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে এই সময়টি অনুকূল হবে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময় ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্য সময়টি অনুকূল হবে। এই সময় আপনার প্রতিটি সিদ্ধান্ত এবং কাজের প্রশংসা করা হবে। ধর্মীয় ট্রাস্ট এবং অনাথ আশ্রমে দান-ধ্যান করবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময় আপনার মান-সম্মান বাড়বে। ভ্রমণ এবং বিলাসবহুল সামগ্রীতে বেশি ব্যয় হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হবে। টাকাও ফেরত আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা রাশি

কন্যা রাশি

পরিবারে মাঙ্গলিক কাজ হতে পারে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সহযোগিতা পেতে পারেন। আপনি যদি লভ ম্যারেজ করতে চান, সেক্ষেত্রে এই সময়টি অনুকূল। যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বিভাগে ব্যবসার টেন্ডারের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রেও ভাল ফলাফল পাবেন।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ের মধ্যে বেশি ব্যয় হবে। কাউকে খুব বেশি টাকা ধার দেবেন না, সময়মতো সেই টাকা পাওয়া কঠিন হবে। মায়ের দিক থেকে সহযোগিতা পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

শিক্ষার্থীরা ভাল ফলাফল পাবে। নব দম্পতিদের সন্তান লাভ হতে পারে। বিয়ে করতে চাইলে গ্রহের গোচর অনুকূল।

ধনু রাশি

ধনু রাশি

চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গাড়ি-বাড়ি কেনার ক্ষেত্রে গ্রহের গোচর অনুকূল। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশি

এই সময় সাহস ও শক্তি বৃদ্ধি পাবে। আপনি যদি কোনও বড় কাজ শুরু করতে চান বা নতুন কোনও চুক্তি স্বাক্ষর করতে চান, তবে সেই দিক থেকেও গ্রহের গোচর অনুকূল হবে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আর্থিক দিক শক্তিশালী হবে। স্বাস্থ্যের যত্ন নিন। এই গোচর মহিলাদের জন্য ফলদায়ক হবে। এই সময় আপনি কঠিন পরিস্থিতিও সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

মীন রাশি

মীন রাশি

এই সময় সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবারে মাঙ্গলিক কাজ হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুবই অনুকূল হবে।

Story first published: Monday, April 25, 2022, 12:43 [IST]
X
Desktop Bottom Promotion