শুক্র গ্রহ মীন রাশিতে গোচর করতে চলেছে, জানুন কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে

বিভিন্ন গ্রহের গোচরের প্রভাব মানুষের জীবনে বিভিন্নভাবে পড়ে। মার্চ মাসে কয়েকটি গ্রহ অবস্থান পরিবর্তন করেছে। এবার ১৭ মার্চ শুক্র গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। কুম্ভ রাশি থেকে বেরিয়ে শুক্র মীন রাশিতে প্রবেশ করবে।

Venus Transit in Pisces on 17 March 2021 Effects on Zodiac Signs in bengali

মীন রাশিতে শুক্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শুক্র ১৭ মার্চ মধ্যরাত ০২টা ৪৯ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। ২০২১ সালের ১০ এপ্রিল পর্যন্ত শুক্র মীন রাশিতেই থাকবে। শুক্রের এই রাশি পরিবর্তন সমস্ত রাশির উপর কীভাবে প্রভাব ফেলবে, আসুন জেনে নেওয়া যাক।

মেষ রাশি

মেষ রাশি

শুক্রের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। কাজের ক্ষেত্রে লাভ হবে। বিদেশ যাত্রাও হতে পারে। চাকুরিজীবীদের আয়ের বৃদ্ধি হওয়ার যোগ আছে। দাম্পত্য জীবন সুখের হবে। অর্থ ব্যয় হবে, তাই ব্যয় নিয়ন্ত্রণ করুন।

বৃষ রাশি

বৃষ রাশি

বষ রাশির জাতকদের ক্ষেত্রে শুক্রের গোচর খুব লাভজনক হবে। আটকে থাকা কার্য পূর্ণ হবে। লাভ হতে পারে। প্রোমোশন বা ট্রান্সফারও হতে পারে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা মিলবে। মান-সম্মান বাড়বে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

আর্থিক লাভ হবে। চাকরির পরিবর্তনের জন্য এই সময়টি শুভ। দাম্পত্য জীবন সুখের হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। কাজের দক্ষতা বৃদ্ধি হবে। শিক্ষা ক্ষেত্রে ভাল সাফল্য মিলতে পারে। শিল্প ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য শুক্রের এই গোচর শুভ হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

শুক্রের গোচর এই রাশির জাতক-জাতিকাদের জন্য কিছু ক্ষেত্রে শুভ হতে চলেছে। এই সময় যাত্রা করতে পারেন। অর্থ প্রাপ্তি হবে। পরিবারের সদস্যদের সুখী রাখতে আপনি সফল হবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। মান-সম্মান হতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি খুব ভাল হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

পরিশ্রম অনুসারে ফল পেতে সমস্যা হতে পারে। তাই এই সময় ধৈর্য ধরুন। টেনশন দূরে রাখার চেষ্টা করুন। ঝুঁকি নেওয়া এড়ান। এই সময়ে আপনার জীবনে উত্থান-পতন থাকবে। আত্মবিশ্বাস কমবে। এই সময়ে আপনাকে ইতিবাচক ভাবনা-চিন্তা রাখতে হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। ব্যবসায় লাভ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনার সামনে নতুন সুযোগ আসবে।

তুলা রাশি

তুলা রাশি

শুক্রের গোচর স্বাস্থ্যের ক্ষেত্রে ভাল হবে না। তাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। জীবনযাত্রা সুশৃঙ্খল করুন। টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করুন। অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা দরকার।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। পরিশ্রম করা কমাবেন না। মান-সম্মান বাড়বে। চাকরিতে প্রোমোশন ও বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও ভাল ফল পেতে পারেন। নতুন সম্পর্ক শুরু হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

মায়ের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল থাকবে। জমি কেনার জন্য এই সময়টি বেশ ভাল।

মকর রাশি

মকর রাশি

নতুন লোকেদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। টেনশন ও ক্রোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতকদের আর্থিক লাভ হতে পারে। আপনার পৈতৃক সম্পত্তি থেকে কোনও লাভ পেতে পারেন। পরিবারের দিকে খেয়াল রাখা দরকার। সম্পত্তিতে বিনিয়োগ ভবিষ্যতে শুভ হবে। ব্যবসায় সফল হবেন।

মীন রাশি

মীন রাশি

শুক্রের গোচর মীন রাশিতেই হতে চলেছে। এই সময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। হঠাৎ লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। চাকরি ও ব্যবসায় ভাল ফল পাবেন। আত্মবিশ্বাস থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে। পরিবারের সহযোগিতা পাবেন।

X
Desktop Bottom Promotion