Shukra Gochar 2023: আয় আরও বাড়বে, হবে আর্থিক উন্নতি! শুক্রের গোচরে লাভবান ৫ রাশি

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অর্থাৎ মাসের ১৫ তারিখ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। ১২ মার্চ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে প্রেম, বিবাহ, সুখ, সৌন্দর্য, সম্পদ, সমৃদ্ধি ও বিলাসিতার কারক গ্রহ হিসেবে মনে করা হয়। কোষ্ঠীতে শুক্রদেবের কৃপা থাকলে কেবল পেশাগত জীবনেই নয়, পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুফল মেলে।

Venus transit in Pisces 2023 Effects

শুক্রের অবস্থান পরিবর্তন সব রাশির উপরেই উল্লেখযোগ্য প্রভাব ফেলে। জ্যোতিষ গণনা বলছে যে, শুক্রের এই গোচরকালে সুখ ও সম্পদ বাড়তে চলেছে ৫ রাশির জাতকদের জীবনে। দেখে নিন, সেই ভাগ্যবান রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা-

কর্কট রাশিতে শুক্র গোচরের প্রভাব

কর্কট রাশিতে শুক্র গোচরের প্রভাব

কর্কট রাশিতে আগে থেকেই বৃহস্পতি উপস্থিত থাকার কারণে এই জাতকদের জীবনে সৌভাগ্য ফিরবে। জীবনের সব সমস্যা দূর হবে। এই সময়ে প্রত্যাশিত ফলাফল মিলতে পারে। অর্থের কারণে যদি আপনার কোনও কাজ আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারবেন। যারা চাকরি খুঁজছেন, তারাও এই সময়ে ভালো খবর পাবেন।

সিংহ রাশিতে শুক্র গোচরের প্রভাব

সিংহ রাশিতে শুক্র গোচরের প্রভাব

সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়ে প্রচুর অর্থ লাভ করবে। কোনও প্রত্যাশা ছাড়াই এত টাকা আপনার কাছে আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে।

কন্যা রাশিতে শুক্র গোচরের প্রভাব

কন্যা রাশিতে শুক্র গোচরের প্রভাব

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গমন বিশেষ ফলদায়ক হতে চলেছে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে।

কুম্ভ রাশিতে শুক্র গোচরের প্রভাব

কুম্ভ রাশিতে শুক্র গোচরের প্রভাব

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের জন্য অনুকূল। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে ভালো লাভ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই সময়ে বাড়িতে কারুর বিয়ে বা অনুষ্ঠান হতে পারে, অথবা সন্তানের জন্ম হতে পারে। পরিবারে সুখ, শান্তি থাকবে।

মীন রাশিতে শুক্র গোচরের প্রভাব

মীন রাশিতে শুক্র গোচরের প্রভাব

মীন রাশিতেই শুক্রের গোচর হতে চলেছে। এই রাশির জাতকদের শুক্রের গোচরকাল খুব ভালো কাটবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণে সফল হবেন। যারা এই সময়ের মধ্যে নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তারা সাফল্য পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, January 30, 2023, 20:43 [IST]
X
Desktop Bottom Promotion