Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2023: ১৫ ফেব্রুয়ারি থেকে মীন রাশিতে শুক্র, ভাগ্য বদলাবে ৩ রাশির, কাদের ক্ষতি হবে? জেনে নিন
১৫ ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেছে দৈত্যগুরু শুক্র। আগামী ১১ মার্চ পর্যন্ত এখানেই বিরাজ করবে শুক্র। ১২ মার্চ সকালে রাশি পরিবর্তন করে মেষে প্রবেশ করবে এই গ্রহ। জ্যোতিষ মতে, কোষ্ঠীতে শুক্র শুভ পরিস্থিতিতে উপস্থিত থাকলে জাতকের আর্থিক পরিস্থিতি ভালো থাকে। সেই ব্যক্তি সুখ-স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।

শুক্রের মীন রাশিতে গোচরকালে কিছু কিছু রাশির লাভ হবে, আবার কোনও কোনও জাতকদের লোকসানের শিকার হতে হবে। জেনে নিন, শুক্রের গোচরে কোন রাশির জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি
শুক্রের গোচরকালে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। শত্রুদের পরাজিত করতে পারবেন। অর্থের অপব্যয় নিয়ন্ত্রণে রাখুন। ক্যারিয়ারে ক্ষেত্রে শুক্রের এই রাশি পরিবর্তন লাভজনক হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ রাশি
শুক্রের গোচরকালে লাভদায়ক হবে বৃষ রাশির জাতকদের জন্য। আয় বৃদ্ধি হতে পারে। এই সময়ের মধ্যে আপনার সব ইচ্ছা পূরণ হবে। সব কাজ সময়মতো সম্পন্ন হবে। নতুন গাড়ি কিনতে পারেন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। প্রেমের সম্পর্কে ভালোবাসা ও রোম্যান্স বাড়বে। ব্যবসায়ীদের এই সময় ভালো লাভ হবে।

মিথুন রাশি
শুক্রের গোচরকালে এই জাতকদের কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময় বাড়ির সাজ-সজ্জায় ব্যয় হবে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জীবনে সৌভাগ্য ফিরবে। আপনার একাধিক সমস্যার সমাধান হবে। অপ্রত্যাশিত অর্থ লাভ করতে পারেন এই রাশির জাতকরা। আর্থিক অভাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও এই সময় সম্পন্ন হবে। চাকরি ক্ষেত্রে বড়সড় সুযোগ আসতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় অর্থ লাভ হতে পারে। প্রত্যাশার চেয়ে বেশি টাকা আপনার হাতে আসবে। বিনিয়োগের জন্য এই সময়টি ভালো। কর্মক্ষেত্রে ওঠা-নামার পরিস্থিতি দেখা দিতে পারে। তবে কোনও বড়সড় সমস্যা আসবে না। এই সময় ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন সিংহ রাশির জাতকরা। যাঁরা গবেষণার কাজ করছেন, তাঁরাও এ সময় সাফল্য লাভ করবেন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের দাম্পত্য জীবন আনন্দে ভরে উঠবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে এবং ঘনিষ্ঠতা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।

তুলা রাশি
এই সময় বিরোধীদের পরাজিত করতে পারবেন। ব্যয় বৃদ্ধি পাবে। মনের ইচ্ছা পূরণে কোনও সমস্যা হতে পারে। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অর্থ লগ্নির যোগ রয়েছে।

বৃশ্চিক রাশি
শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন। পড়ুয়ারা পড়াশোনায় ভালো ফলাফল লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনারা একসঙ্গে খুব আনন্দে সময় কাটাবেন।

ধনু রাশি
ধনু রাশির জাতকরা এই সময়ে সুখবর পেতে পারেন। পরিবারে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারণ তাঁদের স্বাস্থ্য অবনতি হতে পারে। নতুন গাড়ি কেনার পরিস্থিতি তৈরি হতে পারে।

মকর রাশি
এই সময় বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। ব্যয়ও বাড়বে। ব্যবসায় উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কুম্ভ রাশি
এই সময় কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পারস্পরিক সামঞ্জস্য থাকবে। তবে আপনার কথাবার্তা ঠিক রাখুন। স্বাস্থ্য সমস্যা বাড়বে। দাঁতে ব্যথা বা মুখে ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি
শুক্রের গোচরের প্রভাবে আপনার ব্যক্তিত্বে পরিবর্তন আসবে। সকলে আপনার কথা শুনে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। সকলে আপনার ব্যক্তিত্বের প্রশংসা করবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময়ে নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা কার্যকরী হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications