Shukra Gochar 2022 : অক্টোবরেই তুলায় প্রবেশ করবে শুক্র, এই ৫ রাশির জীবনে ধন বৃদ্ধি ও উন্নতির যোগ!

অক্টোবরের ১৮ তারিখে রয়েছে শুক্রের রাশি পরিবর্তন। সে দিন শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। ঐশ্বর্য ও সুখের কারক গ্রহ শুক্র তুলা রাশির অধিপতি। সমস্ত রাশির ওপর শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব পড়লেও, পাঁচ রাশির জাতকরা এর দ্বারা বিশেষ ভাবে লাভবান হবেন।

Venus Transit in Libra on 18 October 2022, These Zodiac Signs Will Get Benefits

জেনে নিন, শুক্রের এই গোচরকালে কোন কোন রাশির জাতক জাতিকারা সুখের মুখ দেখতে চলেছেন -

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারে উন্নতি হবে। এই সময়ে বস এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভাল থাকবে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। এই গোচরকালে আপনি বড় ব্যবসায়িক চুক্তি করতে পারেন, যা থেকে ভবিষ্যতে আপনার বড় লাভ হবে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভ হতে পারে। দাম্পত্য জীবন সুখে, শান্তিতে কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশি

অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে। এই সময়ে আপনার অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত।

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদেরও এই সময়টি দুর্দান্ত কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্সের উন্নতি হবে। আপনার টাকা কোথাও আটকে থাকলে, এই সময় আপনি তা ফেরত পেতে পারেন। আয়ের নতুন উৎসও পেতে পারেন এবং আপনি ঋণ পরিশোধে সফল হবেন।

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। এই সময়ে আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়ে আপনি যেখানেই অর্থ বিনিয়োগ করবেন না কেন, ভবিষ্যতে ভাল রিটার্ন মিলবে। লভ লাইফ ভালই কাটবে।


Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion