Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2023: সূর্যের রাশিতে শুক্রের গোচর, খুব সাবধানে থাকুন এই ৩ রাশির জাতক!
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, ধনসম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। ৭ জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এর পর ৭ অগস্ট বক্রী অবস্থায় আবার কর্কট রাশিতে ফিরে আসবে।
সিংহ রাশিতে শুক্রের এই গোচরে ৩ রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে। দেখে নিন কোন কোন রাশির উপর শুক্র গোচরের অশুভ প্রভাব দেখা যাবে।

কন্যা রাশিতে শুক্র গোচরের প্রভাব
শুক্র গ্রহের প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যয় বাড়তে পারে। যে কারণে আর্থিক সঙ্কটে পড়বেন। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন না। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনি আপনার পরিবারের কাউকে মূল্যবান উপহার দিতে পারেন।
মকর রাশিতে শুক্র গোচরের প্রভাব
মকর রাশির জাতকদের দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় বাধার সম্মুখীন হতে পারেন। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন ব্যক্তিরা ভাল ফলাফল পাবেন না। কর্মক্ষেত্রে সময়টি ভাল যাবে না। এই সময়ে আপনার কোনও মহিলা সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে। এই সময়ে খুব সাবধানে কথাবার্তা বলুন। কটু শব্দ ব্যবহার করবেন না। বিবাহিত জীবনে টানাপোড়েন চলতে পারে।
মীন রাশিতে শুক্র গোচরের প্রভাব
এই সময়ে আপনার ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চললে তা আদালতের বাইরেই মেটানোর চেষ্টা করুন। যদি বিষয়টি আদালতে যায়, তাহলে আগামী দিনে আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনি আপনার চাকরি ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন না। চাকরি পরিবর্তন করার জন্য এই সময়টি অনুকূল নয়। আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications