Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shukra Gochar 2023: জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুক্রের গোচর, লাভবান হবেন ৪ রাশির জাতকরা!
শুক্র সিংহ রাশিতে ৭ জুলাই গোচর করবে। ২৩ জুলাই সিংহ রাশিতে বক্রী হবে শুক্র। ৭ অগস্ট বক্রী গতিতেই কর্কট রাশিতে আবার গোচর করবে। কর্কট রাশিতে শুক্র ৪ সেপ্টেম্বর বক্রী থেকে মার্গী হবে। এর পরে আবার ২ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করবে।
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, ধনসম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। শুক্রের অবস্থান পরিবর্তনে সমস্ত রাশির উপর শুভ-অশুভ প্রভাব পড়ে। ৭ জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এই সময়ে ৪ রাশির জাতক জাতিকাদের অর্থ, চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। দেখে নিন, সেই ভাগ্যবান রাশিগুলো কী কী।

মেষ রাশি
শুক্রের এই গোচরকালে মেষ রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। যারা ডিজাইনিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, আর্কিটেকচার এবং শিল্পকলার সঙ্গে যুক্ত, তারা এই সময় ভাল ফল পাবেন। আয় বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন হতে পারে। ব্যবসায় অগ্রগতি হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভাল ফল করবে। আপনার পুরানো সমস্যা দূর হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
কর্কট রাশি
আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে। এই সময়ে অর্থ লাভ হবে। এই সময় আপনি যত বেশি বিনিয়োগ করবেন, তত বেশি লাভ হবে। ফলস্বরূপ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। উপার্জনের পথও বাড়বে। সিংহ রাশিতে শুক্রের গোচর আর্থিক দিক দিয়ে খুব অনুকূল হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ভাল লাভ হবে।
ধনু রাশি
এই সময় আধ্যাত্মিক এবং ধর্মীয় কার্যকলাপে আপনার আগ্রহ বাড়বে। সমাজে আপনার খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। ব্যবসা সংক্রান্ত যাত্রায় ভাল ফলাফল পাবেন। এই গোচরকালে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির বিবাহিত জাতকদের জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে। এই সময়ে আপনি যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মিলে বা তাঁর নামে একটি নতুন ব্যবসা শুরু করেন, তবে তাতে দুর্দান্ত সাফল্য পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের জন্য সময়টি অনুকূল। ব্যবসায় প্রসার ঘটবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। তার পরে ভাল ফলাফল মিলবে। যারা আমদানি-রপ্তানির কাজ করেন, তাদের এই সময়ে ভাল লাভ হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications