Shukra Gochar 2023: সিংহ রাশিতে শুক্রের গমন, কোন রাশিতে কেমন প্রভাব? জেনে নিন

শুক্রবার, ৭ জুলাই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে শুক্র গ্রহ। এর পর ২৩ জুলাই এই সিংহ রাশিতেই বক্রী হবে শুক্র। বক্রী অবস্থায় আগামী ৭ অগস্ট ফের কর্কটে ফিরবে এই গ্রহ।

জ্যোতিষ অনুসারে শুক্র সৌন্দর্য, প্রেম, বিলাসিতা ও সম্পদের কারক গ্রহ। তুলা এবং বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। জেনে নিন শুক্রের সিংহ রাশিতে গোচরের ফলে মেষ থেকে মীন পর্যন্ত, সমস্ত রাশিতে কেমন প্রভাব পড়তে চলেছে।

Venus Transit in Leo on 7 July 2023

মেষ রাশি
ব্যবসায় আয় বৃদ্ধি হবে। চাকুরিজীবীরা তাঁদের কর্মক্ষেত্রে সম্মান পাবেন। বিবাহিত জীবনে ও লভ লাইফে সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে।

বৃষ রাশি
ব্যবসায়ের শাখা খোলার জন্য এই সময়টি উপযুক্ত। বেকার জাতকরা প্রত্যাশার চেয়ে ভালো চাকরি পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।

মিথুন রাশি
ব্যবসায় বৃদ্ধি হবে। চাকরি পরিবর্তন করার জন্য সময়টি অনুকূল। পরিবারে সুখ, শান্তি থাকবে। লভ লাইফে প্রেম-ভালবাসা বাড়বে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের ব্যবসায় ওঠানামা হতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। পরিবারে সুখ, শান্তি থাকবে। সিঙ্গেল জাতকরা তাদের ভালোবাসার মানুষের কাছে মনের কথা বলতে পারেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ব্যবসায়িক আইডিয়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাবে। চাকরির পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য আপনি পার্টটাইম বা অনলাইনে কাজ করতে পারেন। বেকারদের সামনে বিভিন্ন সুযোগ আসবে, খুব ভেবেচিন্তে নির্বাচন করুন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। তবে শীঘ্রই সবকিছু ঠিকঠাক হবে।

কন্যা রাশি
ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়বেন। চাকুরিজীবীদের সময়টি ভালো যাবে। পিতার সঙ্গে আপনার মতভেদ বা বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। এই সময় রোগ-ব্যাধি থেকে মুক্তি পাবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা পার্টনারশিপে ব্যবসা শুরু করবেন না। তার পরিবর্তে নিজের স্টার্ট আপ শুরু করুন। অফিসে আপনার ভালো কাজ বসের নজরে আসতে পারে। আপনি পদোন্নতি পেতে পারেন। পারিবারিক ও প্রেম জীবনে সুখ-শান্তি থাকবে।

বৃশ্চিক রাশি
ব্যবসায় বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। এই সময় কিছু জাতক চাকরি পরিবর্তন করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন, একটুও অসাবধান হলে বিপদে পড়বেন।

ধনু রাশি
ব্যবসার বাজার মূল্য বৃদ্ধি পাবে, যার কারণে আপনার আয় বৃদ্ধি পাবে। অফিসে বস আপনার উপর খুশি হয়ে আপনার বেতন বাড়াতে পারেন। চাকরি ক্ষেত্রে সাফল্য পাবেন। এই সময় পেট ব্যাথা, জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথার মতো সমস্যা হতে পারে। পারিবারিক এবং লভ লাইফে সুখ-শান্তি থাকবে।

মকর রাশি
বেকার জাতকদের সামনে অনেক সুযোগ আসবে। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারে সুখ-শান্তি থাকবে। যার কারণে আপনি মনে শান্তি পাবেন।

কুম্ভ রাশি
ব্যবসায় ভালো লাভ হবে। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা ফ্রিল্যান্সিং করতে পারেন। সামাজিক কাজে আপনার আগ্রহ বাড়বে। পরিবারে অশান্তি হতে পারে। আপনার কথাবার্তা ঠিক রাখুন।

মীন রাশি
ব্যবসায়িক ডিল করার সময় আইনি পরামর্শ নিন, নইলে পরে সমস্যায় পড়তে হতে পারে। বেকার জাতকদের নতুন কিছু শেখার জন্য এটি সুবর্ণ সুযোগ। খুব শীঘ্রই আপনার সামনে বড় চাকরির অফার আসতে পারে। ছোটো ভাই-বোনদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই তাদের যত্ন নিন। জীবনসঙ্গী সবসময় আপনার পাশে থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে দেওয়া সমস্ত তথ্য যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion