Shukra Gochar August 2022 : সিংহ রাশিতে গমন করছে শুক্র, কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন? জেনে নিন

চলতি বছরের ৩১ অগস্ট, বুধবার রাশি পরিবর্তন হতে চলেছে শুক্রের। কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, সৌন্দর্য, সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়।

Venus Transit in Leo on 31 August 2022, Effects On 12 Zodiac Signs

তুলা ও বৃষ রাশির অধিপতি শুক্র প্রায় ২৩ দিন একটি রাশিতে থাকে, তারপর স্থান পরিবর্তন করে। দেখে নিন, শুক্রের এই গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন এবং কাদের জীবনে সমস্যা দেখা দেবে -

মেষ রাশি

মেষ রাশি

কর্মক্ষেত্রে এই সময়টি খুব ভাল কাটবে। শিল্পকলার ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন। সিঙ্গল জাতকরা প্রেমের প্রস্তাব পেতে পারেন। বিবাহিতদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সন্তান লাভের যোগ আছে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময় আপনি নতুন গাড়ি কিনতে পারেন। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। মায়ের সাপোর্ট পাবেন। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। এই সময়ে আপনার আর্থিক দিক শক্তিশালী হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

লেখালেখি, ফাইন আর্টস ও সাহিত্যের সঙ্গে যুক্ত জাতকদের জন্য এই গোচরকাল খুব ভাল কাটবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। পিতার সাপোর্ট পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময়ে আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়। স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি মানসিকভাবেও খুব ভাল বোধ করবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই সময়ে আপনি কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত ঝামেলার অবসান হবে। আপনাদের মধ্যে ভালবাসা আরও গভীর হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পেশাগত দিক দিয়েও ভাল সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

কাজের জন্য আপনাকে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। এই যাত্রা অত্যন্ত লাভজনক হতে পারে। যাঁরা আমদানি-রপ্তানির কাজ করেন বা বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন, এই সময়টি তাঁদের খুব ভাল কাটবে। যাঁরা শিল্পকলার সঙ্গে যুক্ত, তাঁরা এই সময় ভাল সুযোগ পেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

আর্থিক দিক দিয়ে এই সময়টা খুব ভাল কাটবে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। শিক্ষার্থীরা এই সময় ভাল ফলাফল পেতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীদের এই গোচরকাল খুবই ভাল কাটবে। ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার ব্যবসা দ্রুত এগিয়ে যাবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরাও ভাল ফলাফল পেতে পারেন। আমদানী-রপ্তানির কাজ যাঁরা করছেন, তাঁদের ভাল লাভ হবে। তবে এই সময় আপনাকে কোনও বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুক্রের গোচরকালে আপনি নতুন বাড়ি, গাড়ি বা অন্যান্য মূল্যবান জিনিস কিনতে পারেন। বাড়ির মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয়ও হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

এই সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন। যে সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভের চেষ্টা করছেন, তাঁরা তাঁদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। এই সময়ের মধ্যে আপনি ধর্মীয় যাত্রায় যেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকুন। এই সময়ে আপনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁরা এই সময় পরিবারের সাপোর্ট পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা আশানুরূপ ফলাফল পাবেন।

মীন রাশি

মীন রাশি

স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। এই সময় আপনাকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, August 25, 2022, 12:00 [IST]
X
Desktop Bottom Promotion