Shukra Gochar 2023: মে মাসের শুরুতেই রাশি পরিবর্তন শুক্রের, প্রচুর অর্থ লাভ হবে ৪ রাশির!

মে মাসের শুরুতেই রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র। ২ মে মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র এবং ৩০ মে পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। কোষ্ঠীতে শুক্রের অবস্থা মজবুত থাকলে জীবনে সুখ-সমৃদ্ধি বিরাজ করে।

শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে শুভ সময় আসতে চলেছে বেশ কয়েকটি রাশিতে। দেখে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলো কী কী।

Venus Transit In Gemini On 2 May 2023

মেষ রাশি
বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। লভ লাইফ ভালো কাটবে। শুক্র গোচরের অনুকূল প্রভাবে আপনি আপনার শৈল্পিক অভিব্যক্তিকে সফলভাবে সবার সামনে নিয়ে আসবেন এবং এর থেকে সুফল পেতে পারেন। এই সময়টি ব্যবসার জন্য ভালো।

বৃষ রাশি
শুক্রের গোচরকালে আর্থিক লাভ হবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন, যার ফলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে ভালো ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ব্যবসায় অগ্রগতি হতে পারে।

কন্যা রাশি
এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সমস্ত আটকে থাকা কাজ আবার শুরু হবে। ব্যবসায়িক প্রকল্পগুলি এগিয়ে যাবে। যার ফলে ভালো আর্থিক লাভ হবে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। বেতন বৃদ্ধি এবং পদোন্নতি হতে পারে। এই সময়টি কর্মজীবনের জন্য অনুকূল হবে। ব্যবসায়ীরা ভালো ফল পাবেন।

কুম্ভ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলার অবসান হবে। আপনাদের মধ্যে ভালোবাসার বিকাশ হবে। এই সময়ে প্রচুর অর্থ লাভ এবং সম্পত্তি লাভ হবে। শুক্রের গোচরকালে কুম্ভ রাশির জাতকদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, April 21, 2023, 10:42 [IST]
X
Desktop Bottom Promotion