Shukra Rashi Parivartan 2022: মকরে প্রবেশ করবে শুক্র, কেমন প্রভাব পড়বে ১২টি রাশির উপর? জেনে নিন

২৭ ফেব্রুয়ারি শুক্র গ্রহ ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে। ৩১ মার্চ সকাল পর্যন্ত এই রাশিতেই থাকবে, তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ, ভোগ, বিলাসিতা, বিবাহ, সৌন্দর্য ও ভালোবাসার কারক গ্রহ বলা হয়ে থাকে। বৃষ ও তুলা রাশির অধিপতি শুক্র।

Venus Transit in Capricorn on 27th February 2022

শুক্রের এই গোচরের ফলে মানব জীবনে কেমন প্রভাব পড়তে পারে, জেনে নিন এই আর্টিকেল থেকে।

মেষ রাশি

মেষ রাশি

অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। কাউকে দেওয়া টাকাও ফেরত আসতে পারে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দপ্তরের প্রতীক্ষিত কাজ সম্পন্ন হবে। জমিজমা সংক্রান্ত বিষয় সমাধান হবে। বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে এই সময়টি খুব অনুকূল। পিতা-মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন।

বৃষ রাশি

বৃষ রাশি

ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়াবে। আপনার সিদ্ধান্ত এবং কর্মের প্রশংসা হবে। যে সব বিদ্যার্থীরা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন, তাদের জন্য সময়টি অনুকূল। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। পরিবারে মাঙ্গলিক কাজ হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

কোনও চুক্তিতে স্বাক্ষর করার সময় বা আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। আপনার নিজের লোকেরা আপনাকে অপমান করার চেষ্টা করবে, তাই খুব সতর্ক থাকুন। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট রাশি

কর্কট রাশি

সরকারি টেন্ডারের জন্য আবেদন করার জন্য এই সময়টি অনুকূল। সরকারি দপ্তরে প্রতীক্ষিত কাজ শেষ হবে। বাড়ি বা গাড়ি কেনার জন্য সময়টি শুভ।

সিংহ রাশি

সিংহ রাশি

আদালতের মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বেশি থাকবে এবং সামাজিক কাজেও অংশগ্রহণ করবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

শিক্ষার্থীরা সাফল্য লাভ করবে। নববিবাহিত দম্পতিদের সন্তান লাভ হতে পারে। আপনি যদি লভ ম্যারেজ করতে চান, তবে এই সময়টি অনুকূল। পরিবারের প্রবীণ সদস্য এবং বড় ভাইদের থেকে সহযোগিতা পাবেন।

তুলা রাশি

তুলা রাশি

জমিজমা সংক্রান্ত মামলার সমাধান হবে। গাড়ি কেনার ক্ষেত্রেও সময়টি অনুকূল। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। যাত্রার সময় নিজের জিনিসপত্র চুরি হওয়া থেকে বাঁচান। নতুন কোনও চুক্তিতে সই করার ক্ষেত্রে সময়টি অনুকূল।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনি আপনার সাহসের সাহায্যে সহজেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবেন। পরিবারের সদস্যদের সঙ্গে মতপার্থক্য বাড়তে দেবেন না। কাজের পরিকল্পনাগুলি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোপন রাখুন।

ধনু রাশি

ধনু রাশি

প্রদত্ত অর্থ ফেরত আসতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলমান থাকলে তা মিটে যাবে। জমিজমা সংক্রান্ত অন্যান্য মামলাও সম্পন্ন হবে। কর্মক্ষেত্রের রাজনীতি থেকে সতর্ক থাকুন, কাজ শেষ করে সরাসরি বাড়িতে আসাই ভালো।

মকর রাশি

মকর রাশি

কেন্দ্র বা রাজ্য সরকারের দপ্তরে প্রতীক্ষিত কাজ শেষ হবে। বিবাহের আলোচনা সফল হবে। শ্বশুরবাড়ি থেকেও সহযোগিতা মিলবে। শিক্ষার্থীদের জন্যও এই গোচর অনুকূল।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময় অত্যধিক দৌড়াদৌড়ি করতে হবে এবং ব্যয় বাড়তে পারে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে। চোখের যত্ন নিন। বিবাহ সংক্রান্ত আলোচনায় কিছুটা বিলম্ব হতে পারে। আপনি যদি আপনার কৌশল এবং পরিকল্পনা নিজের কাছে গোপন রেখে কাজ করেন তবে আপনি সফল হবেন।

মীন রাশি

মীন রাশি

আয়ের উৎস বাড়বে। কাউকে দেওয়া টাকাও ফেরত আসতে পারে। পরিবারের সদস্যদের থেকে সহযোগিতা পেতে পারেন। লভ ম্যারেজ করার ক্ষেত্রেও সময়টি অনুকূল। সামাজিক সম্মান, খ্যাতি বৃদ্ধি পাবে।

Story first published: Wednesday, February 23, 2022, 17:35 [IST]
X
Desktop Bottom Promotion