মকর রাশিতে প্রবেশ করবে শুক্র, কোন কোন জাতক-জাতিকাদের জন্য শুভ হবে? জেনে নিন

শুক্র প্রেম, বিবাহ, সৌন্দর্য ও সুখের কারক গ্রহ। যাদের রাশিতে শুক্র গ্রহ শক্তিশালী তাদের জীবনে প্রেম এবং রোমান্সের অভাব থাকে না। শুক্র গ্রহ ৮ ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করবে এবং ৩০ ডিসেম্বর সকাল পর্যন্ত এই রাশিতেই থাকবে। কিছু রাশির জাতক এই গোচরের ফলে উপকৃত হবেন, আবার কেউ কেউ সমস্যায় পড়তে পারেন।

Venus Transit in Capricorn On 08 December 2021

আসুন জেনে নেওয়া যাক, শুক্রের মকর রাশিতে প্রবেশ ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। সামাজিক দিক থেকে সক্রিয় থাকবেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখবেন। স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে আপনি মানসিক শান্তিও পাবেন। বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়। মায়ের সঙ্গে ভাল সময় কাটবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সমর্থন পাবেন। সন্তানের দিক থেকে ভাল খবর পাবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং আরও প্রচেষ্টা করতে হবে। এই রাশির সিঙ্গল জাতকরা পার্টনার পেতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশি

আপনি আপনার সম্পত্তি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। আপনার বেতন বাড়বে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এটি কাটিয়ে উঠতে আপনাকে ধৈর্য ধরতে হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে কাজের চাপ থাকবে। আপনার কঠোর প্রচেষ্টা সত্ত্বেও, ফলাফল আপনার মনের মতো হবে না। আপনাকে মনোযোগী এবং ধৈর্যশীল হতে হবে। ভুল বোঝাবুঝির কারণে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসায়ীদের তাদের পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। পারিবারিক বিষয়গুলি সমাধান করার সময় শান্ত থাকুন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক রাখতে, আপনাকে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। অপ্রয়োজনীয় কাজে ব্যয় করবেন না। পরিবারের সদস্যদের প্রতি আপনাকে আরও মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশি

আপনাকে ফিট থাকতে আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এই সময়ে আপনার ভাগ্য ভাল থাকবে। আপনি নতুন কাজের সুযোগ পাবেন। শিক্ষার্থীরা ভাল পারফরম্যান্স করবে। হঠাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস উচ্চ থাকবে।

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। বিনিয়োগের সময় আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ আপনার ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কাজের চাপ বাড়বে। এতে আপনি স্ট্রেস ফিল করতে পারেন এবং উদ্বেগ বাড়তে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে সকলের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। এই সময় যাত্রা করতে পারেন। আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য ভাল রাখতে, খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ে আপনার কাজ বিলম্বিত হতে পারে। আপনার খরচের দিকে নজর রাখুন। বিবাহিত জীবনে সুখ থাকবে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সময়ে আপনার আরও নিয়মিত চেকআপ করা দরকার। এই সময়টি শিক্ষার্থীদের জন্য লাভদায়ক হবে।

মকর রাশি

মকর রাশি

এই গোচর মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে এবং আপনি ভাল ফলাফল পাবেন। আপনার ব্যবহারে বাবা-মা খুব খুশি হবেন। ফিট থাকার জন্য প্রতিদিন ব্যায়াম করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

বিলাসবহুল জীবনযাপনের জন্য আপনি অনেক খরচ করতে পারেন। অর্থ প্রাপ্তি হতে পারে। এই সময় কাজে খুব ব্যস্ত থাকবেন। সাফল্যের জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে এবং ওষুধের জন্য অর্থ ব্যয় করতে হবে।

মীন রাশি

মীন রাশি

এই সময়ে আপনার স্বাস্থ্য ভাল থাকবে। শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। আপনি আধ্যাত্মিক কাজে মনোযোগী হতে পারেন এবং দরিদ্র লোকেদের সাহায্য করতে পারেন। এই সময় আপনি স্বস্তি এবং শান্তি অনুভব করবেন।

Story first published: Monday, December 6, 2021, 12:25 [IST]
X
Desktop Bottom Promotion