Shukra Gochar 2023: শুক্রের রাশি পরিবর্তনে দুর্ভোগ বাড়বে ৪ রাশির, জুন মাসে প্রবল দুঃখ-কষ্টে দিন কাটবে!

মে মাসের শেষে রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র। আগামী ৩০ মে কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র এবং ৭ জুলাই পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে।

শুক্রের এই গোচরে ১২ রাশির উপরই প্রভাব পড়বে। কোনও কোনও রাশি শুভ ফল পাবে। আবার কোনও কোনও রাশির জীবনে সমস্যা বাড়বে। জ্যোতিষ গণনা অনুসারে, শুক্রের রাশি পরিবর্তনে ৪ রাশির জীবনে দুর্ভোগ বাড়বে। গোট জুন মাস খুব দুশ্চিন্তায় কাটবে এই রাশির জাতকদের।

Shukra Gochar 2023

বৃষ রাশিতে শুক্র গোচরের প্রভাব
এই সময় বন্ধুদের থেকে একটু সতর্ক থাকুন। বন্ধুদের কারণে সমস্যায় পড়তে হতে পারে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। হবে। আপনাকে এই সময়ে কোন কিছু নিয়ে অতিরিক্ত উত্তেজিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। এই সময়ে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

সিংহ রাশিতে শুক্র গোচরের প্রভাব
প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এই সময় আপনি খুব অলসতা বোধ করবেন। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। স্বাস্থ্য দুর্বল থাকবে। সর্দি-কাশি ও চোখের সমস্যায় ভুগতে পারেন।

ধনু রাশিতে শুক্র গোচরের প্রভাব
আর্থিক বিষয়ে খুব সাবধান থাকুন। অতিরিক্ত অর্থ ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনার পরিবারের সঙ্গে ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তা না হলে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চাকুরিজীবীদের মন দিয়ে নিজেদের কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কুম্ভ রাশিতে শুক্র গোচরের প্রভাব
এই সময়ে আপনার প্রতিপক্ষরা আপনাকে বিপদে ফেলতে পারে। এই সময় স্বাস্থ্য ভাল থাকবে না। তৈলাক্ত ও মশলাদার খাবার থেকে দূরে থাকুন এবং নিয়মিত শরীরচর্চা করুন। এই সময়ে কোনও নতুন কাজ শুরু না করাই ভাল।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion