Shukra Gochar 2023: শুক্র গোচরে প্রচুর ধন লাভ হবে ৪ রাশির, বাড়বে সুখ-সমৃদ্ধি!

জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, ধনসম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। কোষ্ঠীতে শুক্র শুভ স্থানে বিরাজ করলে ব্যক্তির জীবনে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

৩০ মে শুক্র কর্কট রাশিতে গমন করবে। আগামী ৭ জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই বিরাজ করবে। শুক্রের এই গোচরকালে ৪ রাশির জাতকরা দারুণ লাভবান হবেন। এই জাতকদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

Venus transit in Cancer 2023 Effects

মেষ রাশিতে শুক্র গোচরের প্রভাব
শুক্রের গোচরকালে মেষ রাশির জাতকরা ভাল ফলাফল পাবেন। এই জাতকরা চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। আয় বাড়বে, অর্থ লাভ হবে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। কিছু নতুন পরিকল্পনার প্রতি আপনার আগ্রহ বাড়বে। ধন-সম্পদ বৃদ্ধি পাবে।

কর্কট রাশিতে শুক্র গোচরের প্রভাব
কর্কট রাশিতে শুক্রের গোচরকালে এই জাতকরা ধন-সম্পদ লাভ করবেন। আর্থিক সমস্যা দূর হবে। অর্থ লাভ হবে। এই সময় আপনি জামাকাপড়, গয়না, কিনতে পারেন। ব্যবসা-বাণিজ্যে ভাল অগ্রগতি হবে।

বৃশ্চিক রাশিতে শুক্র গোচরের প্রভাব
বৃশ্চিক রাশিতে শুক্রের গোচরে ভাল লাভ হবে। কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। এই সময় আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন।

মীন রাশিতে শুক্র গোচরের প্রভাব
শুক্র গোচরকালে মীন রাশির জাতকদের ভাল সময় কাটবে। এই সময় আপনি আপনার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আলোচনা করবে। নতুন বাড়ি, গাড়ি বা কোনও মূল্যবান জিনিস কেনার সুযোগ পেতে পারেন। নতুন চাকরিরও সম্ভাবনা থাকবে। ব্যবসা বৃদ্ধি হবে এবং ভাল লাভ হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, May 19, 2023, 10:54 [IST]
X
Desktop Bottom Promotion