Shukra Gochar 2023: কর্কটে শুক্রের গমন, মেষ থেকে মীন সমস্ত রাশির কেমন কাটবে এই সময়?

মে মাসের শেষের দিকে রাশি পরিবর্তন হবে শুক্রের। ৩০ মে শুক্র মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। ৭ জুলাই পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে শুক্র। তার পর সিংহ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।

শুক্রের এই গোচরে ১২ রাশির জাতকদের জীবনেই প্রভাব পড়বে। কোনও কোনও রাশি শুভ ফল পাবে। আবার কোনও কোনও রাশির জীবনে সমস্যা বাড়বে। আসুন জেনে নেওয়া যাক, ৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত মেষ থেকে মীন সমস্ত রাশির কেমন কাটবে।

Shukra Gochar 2023

মেষ রাশি
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। এই সময়ে পছন্দসই কলেজে ভর্তি হতে পারেন। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার পরিবারের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন, নইলে সর্দি, কাশিতে ভুগতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে চাইলে নিজের কাজে মনোযোগ দিন।

বৃষ রাশি
এই সময়ে বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। লভ লাইভ ভাল কাটবে। এই গোচরের প্রভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। ভাল লাভ হবে।

মিথুন রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হবে। ব্যবসায় ভাল লাভ হবে। লভ লাইফ ভাল কাটবে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।

কর্কট রাশি
চাকুরিজীবীদের উন্নতি হবে। এই সময়ে সিনিয়রদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায় বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি
ব্যবসায়ীদের বিদেশি কোম্পানিতে পার্টনারশিপ করে আর্থিক লাভ হবে। অবাঞ্ছিত খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিত জীবনে প্রেম-ভালবাসা থাকবে। এই সময়ে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। ইলেকট্রনিক্স গ্যাজেটের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন, নইলে চোখের সমস্যা হতে পারে।

কন্যা রাশি
এই সময়ে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। লভ লাইফ ভাল কাটবে। আর্থিক ক্ষেত্রে এই সময়টি ভাল যাবে। পরিবারের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনার ভাই-বোনের সাপোর্ট পাবেন। সামগ্রিকভাবে এই সময়টি ভাল যাবে।

তুলা রাশি
কর্মক্ষেত্রে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তাইলেই আপনার উন্নতি হবে। ব্যবসায়ীদের খুব সাবধানে সব কাজ করতে হবে, অন্যথায় লোকসান হতে পারে। এই সময়ে ঝুঁকি নেওয়া এড়ানো উচিত। বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। বুকে সংক্রমণজনিত সমস্যা হতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না।

বৃশ্চিক রাশি
এই সময়ে কোথাও যাত্রার যোগ রয়েছে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। ধর্মীয় কাজে যোগ হবেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স পাবেন এবং ভাল ফলাফল আসবে। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত, তাদের আর্থিক লাভ হবে।

ধনু রাশি
কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের সম্মান করে চলুন। তাদের সঙ্গে ভাল ব্যবহার করুন, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। চাকুরিজীবীদের মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। ব্যবসায়ীরা তাদের পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না। নিজের স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় পেটের রোগে ভুগবেন।

মকর রাশি
বিবাহিত জীবনে প্রেম-ভালবাসা বজায় থাকবে। ব্যবসায় ভাল লাভ হবে। তবে যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন।

কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে আপনার কিছু সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সফল হতে চাইলে এই সময়ে নিজের কাজে মনোযোগ দিন। স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের সামনে বাধা আসতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন।

মীন রাশি
লভ লাইফ ভাল কাটবে। এই সময়ে নতুন গাড়ি কিনতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে। পরীক্ষায় ভাল ফল করবে। এই সময়ে আপনি আপনার চাকরি পরিবর্তন করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, May 24, 2023, 10:57 [IST]
X
Desktop Bottom Promotion